Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

১৭ অক্টোবর মুক্তি পাচ্ছে অর্থহীনের নতুন অ্যালবাম

image

বিনোদন প্রতিবেদক : 2025-10-08

বাংলা রক সংগীতের শক্তিশালী ব্যান্ড অর্থহীন। দলনেতা সুমনের অতল অসুস্থতার মাঝেও থেমে নেই দলটির অ্যাকটিভিটি। জানা গেছে, নতুন অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি ২’ বিশ্বব্যাপী মুক্তির জন্য প্রস্তুত। এই সিক্যুয়েলটি অর্থহীন ব্যান্ড এবং তাদের সংগীতের জন্য এক নাটকীয় ও অন্ধকার মোড় আনতে চলেছে বলেও মনে করেন সংশ্লিষ্টরা। ‘ফিনিক্সের ডায়েরি ১’, বাংলা নতুন রক ঘরানাকে প্রতিষ্ঠা করেছিল, যা স্পটিফাই দ্বারা আনুষ্ঠানিকভাবে স্বীকৃত। অর্থহীনের নতুন অ্যালবামটি তীব্র ক্ষোভ এবং প্রতিশোধের গল্প তুলে ধরার পাশাপাশি সংগীতের সীমানা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। ৭ অক্টোবর অর্থহীন তাদের নতুন এই অ্যালবামের বিশ্বব্যাপী আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা করতে এবং ভক্তদের জন্য একটি এক্সক্লুসিভ লিসেনিং পার্টির বিস্তারিত জানাতে গণমাধ্যমকর্মীদের সাথে মিলিত হয়। অনুষ্ঠানে দলনেতা সুমন জানান, ‘ফিনিক্সের ডায়েরি ২’ অ্যালবামটি আগামী ১৭ অক্টোবর ইউটিউব মিউজিক, স্পটিফাই, অ্যাপল মিউজিক, টাইডাল, কোবাজসহ সকল প্রধান স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাবে। এছাড়া, ভক্তদের জন্য একটি অত্যন্ত গোপন ও বিশেষ অনুষ্ঠান সিক্রেট লিসেনিং পার্টি ঘোষণা করা হয়েছে। যা আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে। অর্থহীন ব্যান্ড তাদের অ্যালবাম মুক্তি এবং সংশ্লিষ্ট ইভেন্টগুলোতে মার্সিডিজ-বেঞ্জ বাংলাদেশ-এর পৃষ্ঠপোষকতা, শেল, ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড, গেট সেট রক, ভার্স ইমেজিন-এর সহযোগিতা এবং হেভি মেটাল টি-শার্ট, মিউজিক ক্যাসেল, এসপি রিদম, স্কাইফল, টিউন অ্যান্ড বাইট মিউজিক ক্যাফে, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড, কুল এক্সপোজার-এর অংশীদারিত্বের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে। নতুন অ্যালবামটিতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গ্র্যামি নমিনি গিটারিস্ট ফ্র্যাঙ্ক গ্যামবালি; মাইক স্টারন ও পল সায়মন খ্যাত স্যাক্সোফোন প্লেয়ার বব ফ্র্যাঙ্কেসচিনি; স্নুপ ডগ, স্টিভি ওয়ান্ডার, ডক্টর ড্রে খ্যাত বেইস প্লেয়ার বাবি লুইস এবং বেইসবাবা সুমনের পুত্র আহনাফ-এর সাথে বেশ কিছু কোলাবোরেশন থাকবে। অ্যালবামটি সংগীত পরিচালক ও শিল্পী এ কে রাতুল-এর স্মৃতির প্রতি উৎসর্গীকৃত।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '11 July, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('161785') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142