Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

আবারো চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনায় মুজিব পরদেশী

image

বিনোদন প্রতিবেদক : 2025-10-09

আধুনিক ফোক গানের রাজা বলেও অনেকে অভিহিত করলেও নিজেকে তিনি একজন ক্ল্যাসিক্যাল সিঙ্গার হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছনন্দ্যবো করেন মুজিব পরদেশী। তার গানে, গায়কীতে মাটির টান ভেসে আসে, স্থান পায় সাধারণ মানুষের কথা, প্রেম বিরহের সাধারণ কথা। নিজের নতুন একক অ্যালবামের কাজ নিয়েও ব্যস্ত আছেন তিনি। নতুন একক অ্যালবামে মোট দশটি গান থাকবে। দশটি গানের কথা, সুর এবং সঙ্গীতায়োজন তিনি নিজেই করবেন। শিগগিরই গান রেকর্ডিংয়ের কাজ শুরু করবেন বলে নিশ্চিত করেছেন তিনি।

এরইমধ্যে তিনি আগামী মাস থেকে তারই জনপ্রিয় একটি গানের লাইন থেকে নেয়া ‘কী স্বপন দেইখা আইলাম ভবে’ সিনেমার সঙ্গীত পরিচালনার কাজ শুরু করতে যাচ্ছেন।

চলতি মাসেই সিনেমাটির মহরত হবার কথা রয়েছে বলে জানান তিনি। মুজিব পরদেশী বলেন,‘ এর আগে আমি বিশটিরও বেশি সিনেমার সঙ্গীত পরিচালনার কাজ করেছি। অসতী, সতীপুত্র আব্দুল্লাহ, অশান্ত ঢেউ’সহ আরো অনেক সিনেমার সঙ্গীত পরিচালনা করেছি। সিনেমাতে গানও গেয়েছি আমি।

বহুবছর পর কী স্বপন দেইখা আইলাম ভবে সিনেমার সঙ্গীত পরিচালনা করতে যাচ্ছি। যে কারণে এই মুহুর্তে আমি বেশ উচ্ছ্বসিত। আশা করছি আমি বেশ ভালোভাবে এই সিনেমার সঙ্গীত পরিচালনার কাজটি করতে পারবো।’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '10 April, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('161904') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142