Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

রুম্মান রশীদের পডকাস্টে নোবেল

image

বিনোদন প্রতিবেদক : 2025-10-10

বেশ কয়েক বছর পর আবার টেলিভিশনের ক্যামেরার সামনে হাজির হয়েছেন মডেলিং জগতের বরপুত্র আদিল হোসেন নোবেল। মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র একাদশ পর্বের বিশেষ অতিথি হয়ে আসছেন তিনি। রবি আজিয়াটা লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান অ্যাকজেনটেকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আদিল হোসেন নোবেল দীর্ঘদিন ধরে কর্পোরেট জগতেই ভীষণ ব্যস্ত, সেখানেও তিনি তারকা। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে সঞ্চালক রুম্মান রশীদ খানকে নোবেল জানান, ছোটবেলা থেকেই কড়া শাসনের মধ্যে তাকে বড় হতে হয়েছে। খেলাধুলা পাগল নোবেলকে ক্রিকেট খেলার ব্যাপারে বরাবরই নিরুৎসাহী করতেন তার মা। কারণ দিনব্যাপী খেলার পেছনে সময় বের করতে গিয়ে পড়াশোনার ক্ষতি

হতে পারে। শুধু খেলাধুলাই নয়, প্রথমবার মডেলিং করার ঠিক আগের দিন আপত্তি জানিয়েছিলেন মা। তবে মনের ভেতর সে সময় নোবেল শপথ করেছিলেন, একদিন মায়ের দুশ্চিন্তা তিনি দূর করবেনই। পরবর্তীতে তিনি কথা রেখেছেন, তার কাজের মাধ্যমে। তারকাখ্যাতি পেয়েও নোবেল নিজের ব্যক্তিত্ব, সততা ধরে রেখেছেন আজ পর্যন্ত। তিনি বলেন, ‘কোনও কিছু পেয়ে গেলে ছন্নছাড়া হয়ে যাবার কিছু নেই। নিজের সেলফ কন্ট্রোল মেকানিজম ঠিক থাকলে সবকিছুই সহজ।’

শুরু থেকেই ভীষণ দূরদৃষ্টিসম্পন্ন নোবেল জানান, তার ক্যারিয়ারের প্রথম টিভিসি এখনও অনএয়ার হয়নি! সে সময় একসঙ্গে তিনটি কোমল পানীয়র বিজ্ঞাপনচিত্র নির্মাণ হয়েছিল। যার একটিতে মডেল ইমরান (কোকাকোলা), অন্যটিতে সালমান শাহ (ফান্টা) আর বাকিটাতে নোবেল (স্প্রাইট)। তবে টেকনিক্যাল কারণে শুধু সালমান শাহের বিজ্ঞাপনচিত্রটিই প্রচার হয়েছিল।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '21 May, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('162067') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142