Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

নব্বই দশকে ফিরে মাইলসের গল্প শোনাবেন মানাম আহমেদ

image

বিনোদন প্রতিবেদক : 2025-10-10

বাংলাদেশের ব্যান্ডশিল্পীদের কাছে নব্বই দশক এক অনন্য স্মৃতিময় অধ্যায়। রক গানের জোয়ারে ভাসা দশকটিতে ফিরে গেলে দেখা যায় আমাদের ব্যান্ড মিউজিক কতটা সমৃদ্ধ ছিলো। যাদের হাত ধরে এই সোনালী ইতিহাস সৃষ্টি হয়েছিল তার মধ্যে অন্যতম একজন মানাম আহমেদ। জনপ্রিয় ব্যান্ড মাইলসের কি-বোর্ডিস্ট, সুরকার এই অনবদ্য মিউজিশিয়ানের মুখে শোনা যাবে সেই সোনালী দিনের গল্প। আশির দশকে ইংরেজি গান করা মাইলসের নব্বই দশকে বাংলা গানে আসা, প্রথম গান রেকর্ডিং, অ্যালবাম প্রকাশ, কনসার্টের অভিজ্ঞতাসহ ব্যান্ডের উত্থানের বলবেন তিনি মাছরাঙা টেলিভিশনের ‘নাইনটিজ মিউজিক স্টোরি’ অনুষ্ঠানে।

মাইলসের প্রথম অ্যালবাম ‘প্রতিশ্রুতি’র প্রথম হিট গান ‘চাঁদ তারা সূর্য নও তুমি’র সুরকার মানাম আহমেদ বলেন, ‘আমরা কল্পনা করিনি গানটি এমন জনপ্রিয়তা পাবে। আগে ইংরেজি গান করলেও নব্বই দশকে আমরা বাংলা গান শুরু করি। শুরুতেই শ্রোতারা আমাদেরকে যেভাবে গ্রহণ করেছেন তাতে আমরা উৎসাহ পাই। এরপরের ইতিহাস তো বলার অপেক্ষা রাখে না। একের পর এক হিট গান উপহার দিয়ে জনপ্রিয় ব্যান্ড হয়ে ওঠে মাইলস। নাইনটিজেই আমাদের জনপ্রিয় অ্যালবামগুলো প্রকাশিত হয়।

তখন অ্যালবাম এবং কনসার্টের যে উম্মাদনা ছিলো সেটা খুব মিস করি।’ মাইলসের প্রধান ভোকালিস্ট প্রয়াত শাফিন আহমেদের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিলো মানাম আহমেদের। মাইলসের সঙ্গে তার সম্পর্কচ্ছেদ এবং তাদের বন্ধুত্ব নিয়েও কথা বলবেন তিনি। রিয়াদ শিমুলের গ্রন্থনা ও এস এম হুমায়ুন কবিরের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে ১১ অক্টোবর, শনিবার রাত ১২ টায়।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '17 July, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('162070') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142