
বিনোদন প্রতিবেদক : 2025-10-11
এই প্রজন্মের অভিনেত্রী মিম চৌধুরী। তিনি জানান তার কাজের ব্যস্ততাও আগের চেয়ে বেড়েছে অনেকটাই। সেই ধারাবাহিকতায় মিম চৌধুরীকে এখন অভিনেতা তন্ময় সোহেলের সঙ্গে একের পর এক নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করতে দেখা যাচ্ছে। এরইমধ্যে মিম ও তন্ময় ‘গরীবের সংসার’ নাটকে অভিনয় করেছেন। নাটকটি ইউটিউবে প্রকাশের পর দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। যে কারণে তারা জুটিবদ্ধ হয়ে এরইমধ্যে ‘ প্রেম পুকুর’ (পরিচালক মোহাম্মদ আলী মুন্না), ‘জামাই শ^শুর প্রবাসী’ (পরিচালক মামুনুর রশীদ) ও ‘শিক্ষিত বউ’ (পরিচালক ফজলুল হক) নাটকের কাজ শেষ করেছেন। এই তিনটি নাটকের মধ্যে একদিন আগেই ইউটিউবে প্রকাশ পেলো ‘শিক্ষিত বউ’ নাটকটি। মিম চৌধুরী বলেন,‘ তন্ময় সোহেলের সঙ্গে আমি প্রথম নাটকের পর এরইমধ্যে বেশ কয়েকটি নাটকে অভিনয় করা হয়েছে। যেহেতু ফজলুল সেলিম পরিচালত প্রথম নাটক গরীবের সংসার-এর জন্য বেশ সাড়া পেয়েছিলাম আমরা। সেজন্যই মূলত এরপর আরো তিনটি নাটকে কাজ করা হয়েছে। অভিনেতা হিসেবে তন্ময় খুব ভালো। শিক্ষিত বউ নাটকটি আশা করছি ভালোলাগবে সবার।’ তন্ময় সোহেল বলেন,‘ মিমের সঙ্গে প্রথম কাজ করেই অভূতপূর্ব সাড়া পেয়েছি। যে কারণে আমাদের একের পর এক কাজ হচ্ছে। মিম আমার চেয়েও অভিজ্ঞ অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করেছেন। যে কারণে অভিনয়ে অনেকটাই সিদ্ধহস্ত বলা চলে।’