Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

তৈরি হচ্ছে প্রথম সিটকম সিরিজ ‘ক্যাফে সোসাইটি’

image

বিনোদন প্রতিবেদক : 2025-10-11

বাংলাদেশে প্রথমবারের মতো তৈরি হচ্ছে পূর্ণাঙ্গ সিটকম সিরিজ, নাম ‘ক্যাফে সোসাইটি’। ৯ অক্টোবর রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে এর ঘোষণা দেওয়া হয়। সিরিজটি পরিচালনা করছেন মাসুদ আল জাবের। প্রথম মৌসুমে থাকবে ১৫টি পর্ব, প্রতিটি প্রায় ১৮ মিনিট দীর্ঘ। গল্পটি একটি ক্যাফেকে ঘিরে, যেখানে চার বন্ধু নিয়মিত আড্ডা দেয়। সেই ক্যাফেতে নানা ধরনের মানুষ আসে—কেউ পরিচিত, কেউ নতুন। তাদের জীবনের আনন্দ, সমস্যা আর স্বপ্নের গল্পগুলোই হাস্যরসের মাধ্যমে দেখা যাবে এই সিরিজে। সিরিজের একটি অন্যতম চরিত্রে অভিনয় করছেন সৈয়দ জামান শাওন। তিনি বলেন, ‘আমাদের চার বন্ধু নিয়মিত ওই ক্যাফেতে সময় কাটাই। সেখানে প্রতিদিন নানা ধরনের মানুষ আসে—কেউ পরিচিত, কেউ নতুন। তাদের জীবনের মজার গল্প, ছোটখাটো সংকট আর স্বপ্নের কথাগুলোই এখানে কমেডির মাধ্যমে ফুটে উঠবে।’ সিরিজটির প্রযোজক রাজু মহাজন বলেন, ‘‘ক্যাফে সোসাইটি’ আমাদের সময়ের প্রতিচ্ছবি। আমরা এমনভাবে এটি তৈরি করছি, যেন কয়েক বছর পর কেউ এটি দেখে ২০২৫ সালের সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতাকে বুঝতে পারে। রাজনীতি, সংস্কৃতি থেকে শুরু করে মানুষের জীবনযাপন—সবকিছুই থাকবে এই গল্পে, তবে মজার ছলে।’’ নির্মাতা মাসুদ আল জাবের বলেন, ‘এটা মূলত মানুষের জীবনের ছোট ছোট বাস্তব ঘটনাকে কেন্দ্র করে তৈরি। গল্পটা খুব সহজ, কিন্তু দর্শক হাসির আড়ালে অনেক সত্য খুঁজে পাবেন। এই ঘরানায় বাংলাদেশে এর আগে এভাবে কাজ হয়নি।’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '20 July, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('162146') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142