
বিনোদন ডেস্ক : 2025-10-12
সম্প্রতি সময়ে দুই বাংলার নায়িকা ইধিকা পাল। ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে বাংলাদেশেই তার প্রথম অভিষেক হয়। বিপরীতে ছিলেন শাকিব খান। এরপর কলকাতায় ইধিকা অভিনীত ‘খাদান’ মুক্তি পায়। এই নায়িকা অভিনীত নতুন আরো একটি সিনেমা দুর্গা পূজা উপলক্ষ্যে ২৫ সেপ্টেম্বর ভারতে মুক্তি পায় ‘রঘু ডাকাত’ নামের একটি সিনেমা। ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘রঘু ডাকাত’ সিনেমাটিতে যথারীতি তার বিপরীতে অভিনয় করেছেন দেব। সিনেমাটিতে ইধিকা অভিনয় করেছেন সৌদামিনী চরিত্রে। ২৫ সেপ্টেম্বর মুক্তির পর থেকেই সেই একই সময়ে মুক্তিপ্রাপ্ত অন্য সিনেমার চেয়ে বেশি ব্যবসা করছে। ইধিকার ভাষ্যমতে এরইমধ্যে ‘রঘু ডাকাত’ কয়েক কোটি টাকা ব্যবসা করেছে। যে হিসেবে একটি সিনেমাকে ব্যবসা সফল সিনেমা হিসেবে আখ্যায়িত করা যায়। ইধিকা পাল বলেন,‘ সবসময়ের মতো এখনো আমি দর্শকের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। দর্শকের এই যে ভালোবাসা, এর সত্যিই কোনো তুলনা হয়না। সেই প্রিয়তমা থেকে শুরু করে খাদান, বরবাদ-এ দর্শকের ভালোবাসা পেয়েছি দুই বাংলা থেকেই। রঘু ডাকাত যদিও কলকাতায় মুক্তিপ্রাপ্ত সিনেমা। তারপরও সিনেমাটি মুক্তির আগে ঝিলমিল ঝিলমিল লাগেরে গানটি যখন প্রকাশ পায়, তখন দুই বাংলার দর্শকের কাছ থেকেই অভূতপূর্ব সাড়া পেয়েছি। বারবার দর্শকই আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন, তারাই আমাকে অনুপ্রেরণা দিয়েছেন। তাই কৃতজ্ঞতা সবসময়ই দর্শকের প্রতি। অবশ্যই আন্তরিক কৃতজ্ঞতা আমার প্রতিটি সিনেমার প্রযোজক পরিচালকের প্রতি, সহশিল্পীদের প্রতি। বিশেষ করে ‘প্রিয়তমা’ টিমের কথাতো বলতেই হবে। প্রিয়তমার কারণেই আমি আজকের ইধিকা পাল।’