Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে লন্ডনে দেখতে গেলেন রোজিনা

image

বিনোদন প্রতিবেদক : 2025-10-12

চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’র প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত। গত মাসের শেষ দিকে তার ছেলে মিরাজ মইন জয় সংবাদটি গণমাধ্যমকে জানিয়েছেন। সেই থেকেই এ নায়ককে নিয়েচিন্তিত তার সহকর্মী ও অনুরাগীরা। গত মাসে ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর প্রকাশ্যে এলেও সহ-অভিনেত্রী নায়িকা রোজিনা খবরটি আগে থেকেই জানতেন। জুলাই মাসে প্রথম তিনি জানতে পারেন কাঞ্চনের ব্রেন টিউমার হওয়ার খবর! রোজিনা সেই অভিজ্ঞতার কথা সম্প্রতি জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি জুলাইতেই জেনেছিলাম কাঞ্চনের মাথায় টিউমার ধরা পড়েছে। তখন আমি লন্ডনে ছিলাম, কিন্তু দেখা হয়নি। কানাডায় চলে যেতে হয়েছিল, সেখান থেকেই নিয়মিত যোগাযোগ রেখেছি তার পরিবারের সঙ্গে, খোঁজ নিয়েছি তার চিকিৎসার অগ্রগতির।’ সেপ্টেম্বরের মাঝামাঝিতে রোজিনা কাঞ্চনের সঙ্গে লন্ডনে দেখা করেছেন জানিয়ে বলেন, ‘সেপ্টেম্বরে আমি কানাডা থেকে লন্ডনে এসে কাঞ্চনের মেয়ের বাসায় গিয়েছিলাম। তখনই তার সঙ্গে দেখা হয়, গল্প করি, ছবি তুলি। অসুস্থ হলেও মানসিকভাবে ভীষণ দৃঢ় মনে হয়েছে তাকে’। তিনি বলেন, ‘অসুস্থতার ধকলে কিছুটা বিধ্বস্ত দেখালেও কাঞ্চন দাঁড়িয়ে নামাজ পড়ছে নিয়মিত। ধীরে ধীরে নানা বিষয়ে আমার সঙ্গে কথা বলেছে। ব্রেনে যেহেতু সমস্যা, মাঝে মাঝে কিছু কথা ভুলে যায়, তবে আমি তাকে ভালোই দেখেছি।’ সহ-অভিনেতা হিসেবে ইলিয়াস কাঞ্চনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রোজিনা বলেন, ‘কাঞ্চনের সঙ্গে আমি অনেক ছবি করেছি। আমরা প্রায় সমসাময়িক। কাজের প্রতি তার নিষ্ঠা, ভালোবাসা ও অধ্যবসায়ের ফলেই আজও তিনি দর্শকের হৃদয়ে জায়গা করে আছেন। মানুষ হিসেবে কাঞ্চন অসাধারণ—শান্ত, ভদ্র এবং গভীরভাবে মানবিক একজন মানুষ।’ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত বর্তমানে লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে অনকোলজিস্ট ড. ভিনায়ার তত্ত্বাবধানে চিকিৎসাধীন। গত আগস্টে তার মাথায় অস্ত্রোপচার হয় এবং বর্তমানে তিনি টার্গেট থেরাপি নিচ্ছেন।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '12 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('162291') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142