Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

নতুন পরিচয়ে আসছেন ফারিণ

image

বিনোদন প্রতিবেদক : 2025-10-14

সাবলীল অভিনয় দিয়ে অল্প সময়েই দর্শকপ্রিয় হয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নিয়মিত নাটকে কাজ করছেন তিনি। একাধিক ওয়েব ফিল্মেও তাকে দেখা গেছে। কাজ করেছেন কলকাতার সিনেমাতে। সম্প্রতি অভিষেক হয়েছে ঢাকাই চলচ্চিত্রেও। তবে এতেই থেমে থাকছেন না তিনি। ফারিণ এবার পর্দার পেছনেও কাজ ধরতে প্রস্তুত। সম্প্রতি  অভিনেত্রী ফেসবুকে একটি ছবি পোস্ট দেন।  সেখানে ছবির ক্যাপশনে ফারিণ লেখেন, আমি যদি প্রোডাকশন হাউস খুলি তাহলে সেটার নাম কি দেওয়া উচিত? এরপর মন্তব্যঘরে ভক্তরা বিভিন্ন নামের প্রস্তাব দেন। এরপর নিজের প্রশ্নের জবাব দিয়ে ফারিণ আবার লেখেন, অনেক চমৎকার কিছু সাজেশন দিচ্ছেন আপনারা। ধন্যবাদ। এরপরই এ প্রসঙ্গে গণমাধ্যমের মুখোমুখি হন ফারিণ। সেখানে নিজের মতো করে কিছু করার ইচ্ছে প্রকাশ করেন। অভিনেত্রী বলেন, ভাবছি প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করার, যেখানে নিজের চিন্তাভাবনাগুলোকে বাস্তবে রূপ দিতে পারব। তিনি আরও জানান, বছরের শেষ দিকে তার গাওয়া নতুন গানের মিউজিক ভিডিও প্রকাশের মধ্য দিয়েই যাত্রা শুরু করবে প্রযোজনা প্রতিষ্ঠানটি। গানটির সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল, যিনি আগেও ফারিণের সঙ্গে কাজ করেছেন। তবে আপাতত মিউজিক ভিডিও দিয়েই নিজের প্রযোজনা শুরু করতে চাইছেন ফারিণ। নিয়মিত কাজ করারও ইচ্ছে তার।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '15 May, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('162541') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142