Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

ইত্যাদি এবার কুড়িগ্রামে

image

বিনোদন প্রতিবেদক : 2025-10-14

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার হবে কুড়িগ্রামে। উত্তরবঙ্গের এই জেলা শহরের শিল্পীদের নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ, যাতে অংশ নিয়েছেন খ্যাতিমান শিল্পী ভুপতি ভুষণ বর্মাসহ প্রায় ৩০ জন ভাওয়াইয়া শিল্পী। স্থানীয় সূত্রে জানা যায়, ২৬ জন ভাওয়াইয়া শিল্পী ও ৮ জন যন্ত্রশিল্পী এ অনুষ্ঠানের অংশ নিয়েছেন।

মঞ্চের বাইরেও ভাওয়াইয়া শিল্পীদের বিশেষভাবে তুলে ধরা হয়েছে এবারের ইত্যাদিতে। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ স্টুডিওর বাইরে গিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে আয়োজন করে আসছে এর পর্বগুলো।

ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রকৃতি, পর্যটনকেন্দ্রসহ জনজীবনের নানা দিক ওই স্থান থেকে দর্শকের সামনে তুলে ধরাই এর লক্ষ্য। সেই ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে কুড়িগ্রামে। নির্মাতারা জানিয়েছেন শিগগিরই প্রচারিত হবে পর্বটি। যথারীতি ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '21 May, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('162546') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142