Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

চ্যানেলে চ্যানেলেই গানে গানে ব্যস্ততা তিন্নির

image

বিনোদন প্রতিবেদক : 2025-10-14

এই প্রজন্মের সঙ্গীতশিল্পী কানিজ খাদিজা তিন্নি। তার নিজ জেলা নারায়ণগঞ্জে একজন গায়িকা হিসেবে সেখানকার স্টেজ শোগুলোতে যেমন তার বেশ চাহিদা রয়েছে। পাশের জেলা ঢাকাতেও বিভিন্ন শোতে তার বেশ চাহিদা রয়েছে। এর বাইরে তিন্নি মাঝে মাঝে ঢাকা, নারায়ণগঞ্জের বাইরেও স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকেন। এরইমধ্যে তিন্নি চ্যানেলে চ্যানেলে বেশ ব্যস্ত সময় পার করেছেন। গেলো ৩ অক্টোবর তিন্নি দেশ টিভির ‘প্রিয়জনের গান’ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন। আবার গেলো ৬ অক্টোবর চ্যানেল আইতে ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানেও সঙ্গীত পরিবেশন করেছেন তিনি। এরইমধ্যে তিন্নি তার ফেসবুক আইডিতে চ্যানেলে আইতেও বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিনের ‘আলোর মিছিল’ সিনেমাতে নায়িকা ববিতার লিপে যাওয়া ‘এই পৃথিবীর পরে কতো ফুল ফুটে আর ঝরে’ গানটি নিজের গাওয়ার কিছুটা অংশ শেয়ার করেছেন। গানটি শেয়ার করার পর তার মিষ্টি কণ্ঠ ও গায়কীর বেশ প্রশংসাও করছেন সবাই। তিন্নি বলেন,‘ অনেক আগেই আমি শ্রদ্ধেয় পরিচালক মিতা পরিচালিত আলোর মিছিল সিনেমাটি দেখেছি। এতে নায়ক রাজ রাজ্জাক, সুজাতা, খলিল, ফারুক, ববিতা’সহ আরো অনেক শ্রদ্ধেয় কিংবদন্তী শিল্পীরা অভিনয় করেছিলেন। মূলত এই সিনেমাগুলো দেখার ক্ষেত্রে আমার আব্বুই আমাকে অনুপ্রেরণা দিতেন সবসময়। এখনো তিনি বলেন আমাদের সোনালী যুগের সিনেমাগুলো দেখা উচিত। কারণ সেইসব সিনেমার গানইতো প্রায়ই আমি গাই। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আগামীতে আরো ভালো ভালো গান গাইতে পারি আরো ভালোভাবে।’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '13 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('162547') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142