Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

সিজেএফবি বিশেষ সম্মাননা পাচ্ছেন তারা

image

বিনোদন প্রতিবেদক : 2025-10-15

সংগীত, চলচ্চিত্র এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ২৪তম সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড-এ ‘বিশেষ সম্মাননা’ পাচ্ছেন বেবী নাজনীন (সংগীত), পূর্ণিমা (চলচ্চিত্র) এবং কাজী জেসিন (সাংবাদিকতা)। ১৭ অক্টোবর বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারের হল অফ ফেমে এক বর্ণাঢ্য আয়োজনে এই তিন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বদের হাতে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেয়া হবে বলে জানিয়েছেন সিজেএফবি’র সভাপতি এনাম সরকার। এটি সংগঠনটির ২৪তম

পুরস্কার বিতরণী আসর। এছাড়া ২০২৪ সালে সংগীত, চলচ্চিত্র এবং টেলিভিশন বিভাগে বছর সেরা পারফর্মেন্সের জন্য পুরস্কৃত হবেন এই তিন বিভাগের সেরা তারকারা। সম্পূর্ণ অনুষ্ঠান জুড়ে থাকছে জনপ্রিয় তারকাদের পারফর্মেন্স। দেশের প্রধান জাতীয় দৈনিক, টেলিভিশন মিডিয়া এবং অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সিজেএফবি বাংলাদেশের মিডিয়া সংশ্লিষ্টদের দিয়ে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '15 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('162621') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142