Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

ওয়েব সিরিজ ‘গিরগিটি’

image

বিনোদন প্রতিবেদক : 2025-10-15

ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’ নিয়ে আসছে তাদের নতুন অরিজিনাল ওয়েব সিরিজ ‘গিরগিটি’। সিরিজটিতে ইরফান সাজ্জাদ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মোহনা মিম, নাদের চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, মিলন ভট্টাচার্যসহ আরও অনেক গুণী অভিনয়শিল্পী। পরিচালক লস্কর নিয়াজ বলেন, আমরা কোনো অতিমানবীয় চরিত্র তৈরি করিনি। এই গল্প আমাদের চারপাশের বাস্তব চরিত্র নিয়েই। চাইনি অলৌকিক কিছু দেখাতে, বরং মানুষের ভেতরের দ্বন্দ্ব ও দুর্বলতাকে তুলে ধরতে চেয়েছি। দর্শকরা নিশ্চয়ই এই মানবিক দৃষ্টিভঙ্গিকে উপলব্ধি করবেন। ‘গিরগিটি’ স্ট্রিমিং শুরু হচ্ছে আগামী ১৬ই অক্টোবর। পরিচালক লস্কর নিয়াজ নির্মিত এই থ্রিলার সিরিজটি শুরু হয় এক নির্জন মহাসড়কে ঘটে যাওয়া একটি নির্মম হত্যাকাণ্ডের মাধ্যমে, যা মুহূর্তেই শহরজুড়ে ছড়িয়ে দেয় আতঙ্কের ছায়া। তদন্তে নামেন ডিটেকটিভ মারুফ চৌধুরী- চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। তদন্ত যত গভীরে যায়, উদ্ঘাটিত হতে থাকে এক ভয়ংকর কর্পোরেট মাদক চক্রের জাল। তবে শুধু বাইরের শত্রুই নয়, মারুফকে লড়তে হয় ভেতরের বিশ্বাসঘাতকতা ও ক্ষমতার নির্মম খেলায়, যেখানে কখন কার মুখোশ খুলে পড়বে, তা বলা মুশকিল। ধীরে ধীরে সে নিজেই আটকে পড়ে এক জটিল ফাঁদে। এই মনস্তাত্ত্বিক অপরাধ-থ্রিলারে কে শিকার আর কে শিকারি- এই প্রশ্নই দর্শকদের নিয়ে যাবে রহস্যের গভীরে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '15 July, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('162624') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142