
বিনোদন প্রতিবেদক : 2025-10-15
এই প্রজন্মেও সঙ্গীতশিল্পী ইমরান ইমন। মূলত স্টেজ শোতে বা টিভি শোতে তাকে ফোক গান ও আধুনিক গান পরিবেশন করতেই দেখা যায়। গত ২৭ সেপ্টেম্বর ইমনের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘স্কাই মিউজিক স্টেশন’-এ প্রকাশ পেয়েছে সর্বশেষ মৌলিক গান ‘অভিশাপ’। গানটি লিখেছেন এসকে দীপ ও সুর সঙ্গীত করেছেন ভারতের আয়ূশ দাস। এরইমধ্যে গানটি বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। ৪২ হাজারেরও বেশি ভিউয়ার্স গানটি এরইমধ্যে উপভোগ করেছেন। তবে এই গান নিয়ে আরো অনেক বেশি আশাবাদী ইমরান ইমন। ইমরান ইমন বলেন,‘ অভিশাপ গানটি প্রকাশের পর দারুণ সাড়া পাচ্ছি। স্টেজ শো বা টিভি শোতে আমি ফোক গান ও আধুনিক গান গাইতে বেশি স্বাচ্ছন্ধ্যবোধ করি। তবে মাকে নিয়ে গান গাইতে আমি বেশি ভালোবাসি। আমার দুই মা, দুই মাকেই আমি প্রচণ্ড ভালোবাসি। খুউব ইচ্ছে আমার শ্রদ্ধেয় হানিফ সংকেত-এর ইত্যাদিতে মাকে নিয়ে গান গাইবার। জানিনা এই স্বপ্ন আমার পূরণ হবে কী না।’ সিনেমায় গান করার খুউব স্বপ্ন ইমরান ইমনের। তার প্রিয় শিল্পী খালিদ হাসান মিলু।