Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ড পেলেন আ খ ম হাসান

image

বিনোদন প্রতিবেদক : 2025-10-16

১৩তম ‘বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ড-২০২৫’ এর শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ভূষিত হলেন জনপ্রিয় অভিনেতা আখম হাসান। গত মঙ্গলবার (১৪ অক্টোবর, ২০২৫) রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে নাট্যজগতে বিশেষ অবদান স্বরূপ তাকে শ্রেষ্ঠ নাট্য অভিনেতার সম্মাননা দেওয়া হয়। এ সময় বায়োস্কোপ সাংস্কৃতিক ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরস্কার তুলে দেন তথ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ, অভিনেত্রী দিলারা জামান, নাট্যকার রাজীব মণি দাস। পুরস্কার পেয়ে অভিভূত এবং তার অনুভূতি জানিয়ে বলেন, ‘সাধারণ দৃষ্টিতে সবাই মানুষ, কিন্তু কর্মগুণে মানুষের পরিচয় পরিস্ফুটিত হয়। আর সেই কর্মফলের স্বীকৃতি পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। পুরস্কারের জন্য ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটি ও উপস্থিত সকলকে।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শামীম জামান, সকাল আহমেদ, বায়োস্কোপ সাংস্কৃতিক ফাউন্ডেশনের উপদেষ্টা মো. মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শফিক উদ্দিন অসুসহ- সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট্য ব্যক্তিবর্গ।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '14 May, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('162760') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142