Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

প্রকাশ্যে নচিকেতার ‘দখিনা বাতাস’

image

বিনোদন প্রতিবেদক : 2025-10-17

নচিকেতা মানেই জীবনমুখী গান-বেঁচে থাকার, প্রেরণার কিংবা আশাজাগানিয়া সুর। আবার প্রেমের গানেও তিনি অনন্য। সেই নচিকেতা এবার গাইলেন ‘দখিনা বাতাস’। গানটির সঙ্গে নির্মিত হয়েছে নান্দনিক এক ভিডিও বা শর্ট ড্রামা, যা নির্মাণ করেছেন ইশতিয়াক আহমেদ। এতে অভিনয় করেছেন মীর রাব্বি, জারা নূর ও আরাবি নোমান। গানটির কথা লিখেছেন প্রবাসী গীতিকার ও লেখক সোহেল আলম। তিনি জানান, স্পৃহা মাল্টিমিডিয়ার জন্য দশটি গানের একটি প্রজেক্ট হাতে নিয়েছেন-দখিনা বাতাস’ সেই সিরিজেরই একটি গান। এর সুর ও সংগীত করেছেন ডাব্বু। ‘দখিনা বাতাস’ প্রকাশিত হয়েছে স্পৃহা মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে।গানটি নিয়ে নচিকেতা বলেন, ‘বেশ কয়েক মাস আগে গানটিতে কণ্ঠ দিয়েছিলাম। আমি যেমন গান চাই-যেখানে কথার গভীরতা আর অনুভব থাকে-এই গানটি ঠিক তেমনই। তাই নিশ্চিতভাবেই আশা করি, গানটি সবার ভালো লাগবে।’ গীতিকার সোহেল আলম বলেন, ‘‘নচিকেতা মানেই আলাদা কিছু। ‘দখিনা বাতাস’ গানটির কথাও জীবনমুখী; সম্পর্কের টানাপোড়েনের গল্প এতে আছে। নচিকেতা গাইছেন-এটাই আমার জন্য বড় প্রাপ্তি। বিশ্বাস করি, শ্রোতাদের কাছেও গানটি ভালো লাগবে।” গানের কথার সঙ্গে মিল রেখে সিনেমাটিক দৃশ্যায়ন করার চেষ্টা করেছেন নির্মাতা ইশতিয়াক আহমেদ। তাঁর ভাষ্য, “নচিকেতার গান বলেই নির্মাণে বাড়তি চাপ ছিল। সেই চাপ থেকেই সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। গানের কথার সঙ্গে দৃশ্যায়নগুলো যেন একাকার হয়ে গেছে। নচিকেতার কণ্ঠ যেমন শ্রোতাদের মুগ্ধ করবে, ভিডিওর চিত্রও তেমনি দর্শকের মনে বাড়তি আবেদন তৈরি করবে।”


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '12 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('162889') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142