Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

আজ লন্ডনে গাইবেন সাবিনা ইয়াসমিন

image

বিনোদন প্রতিবেদক : 2025-10-18

আজ ১৯ অক্টোবর যুক্তরাজ্যের পূর্ব লণ্ডনের রমফোর্ডেও মেফেয়ার ভ্যানুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী বর্ণাঢ্য ১৬’তম লণ্ডন বাংলা বইমেলা এবং সাহিত্য সাংষ্কৃতিক উৎসব। উদীচী যুক্তরাজ্যের সভাপতি গোলাম মোস্তফা ‘লণ্ডন বাংলা বইমেলা এবং সাহিত্য সাংস্কৃতিক উৎসব’-এর প্রধান সমন্বয়ক। লণ্ডন থেকে শনিবার, (১৮ অক্টোবর ২০২৫) দুপুরে বাংলাদেশের জীবন্ত কিংবদন্তী সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিনের সঙ্গে থাকা দেশের প্রখ্যাত তবলা শিল্পী চন্দন দত্ত জানান, যন্ত্রশিল্পী হিসেবে সাবিনা ইয়াসমিনের সঙ্গে তিনি এবং মনোয়োর হোসেন টুটুল আছেন। থাকবেন লণ্ডনের স্থানীয় মিউজিসিয়ানরাও। আজ এই লণ্ডন বাংলা বইমেলায় গানে গানে মুগ্ধ করবেন সাবিনা ইয়াসমিন। সাবিনা ইয়াসমনি বলেন, ‘ এই আয়োজনে আমাকে সম্পৃক্ত রাখার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এর প্রধান সমন্বয়ক গোলাম মোস্তফা ভাইকে। সেইসাথে ধন্যবাদ জানাচ্ছি লণ্ডন বাংলা বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসবের সাথে সম্পৃক্ত থাকা সকলকে। এই আয়োজনে সঙ্গীত পরিবেশন করার জন্য আমি গত ১২ অক্টোবর লণ্ডনে এসেছি। এর আগেও আমি লণ্ডনে শো করতে এসেছি। তবে এবারের বিষয়টা ব্যতিক্রম। আশা করছি সবার সঙ্গে আজ দেখা হবে , কথা হবে, গানে গানে গল্প আড্ডা হবে। সবাইকে আজকের আয়োজনে আসার নিমন্ত্রণ রইলো।’ সাবিনা ইয়াসমিন জানান আগামী ২৫ অক্টোবর তিনি দেশে ফিরবেন। চন্দন দত্ত জানান, এই আয়োজনে সাবিনা ইয়াসমিনের সঙ্গে একইমঞ্চে গান গাইবেন কলকাতার প্রখ্যাত সঙ্গীতশিল্পী মৌসুমী ভৌমিক। দিনব্যাপী এই আয়োজনের মধ্যে গানের পর্ব শুরু হবে ৬.৩০ মিনিটে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '16 June, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('162999') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142