Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

ছাড়পত্র পেল ‘বেহুলা দরদী’

image

বিনোদন প্রতিবেদক : 2025-10-18

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে ‘ইউ’ গ্রেডে ছাড়পত্র দেওয়া হয়েছে ‘বেহুলা দরদী’ সিনেমা। ঐতিহ্যবাহী বেহুলা লক্ষিন্দরের গীতিনাট্য বেহুলা নাচারি পালা উপজীব্য করে নির্মিত হয়েছে সিনেমাটি। টাঙ্গাইলসহ আশেপাশে কয়েকটি জেলাতে এক সময় বেহুলা ও লক্ষিন্দরের কাহিনীকে কেন্দ্র করে গীতিনাট্য বেহুলা নাচারি পালা গ্রামে-গঞ্জে প্রদর্শিত হতো। এমন একটি দলের সদস্যদের জীবনের গল্পের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে সিনেমাটি। ১৬ অক্টোবর সিনেমাটি কোনও কর্তন ছাড়াই সেন্সর সার্টিফিকেশন বোর্ড সদস্যরা ‘ইউ’ গ্রেডে ছাড়পত্র দিয়েছেন। তথ্যটি নিশ্চিত করেছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান উৎসব অরিজিনালস। জাহিদুল ইসলামের প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করছেন সবুজ খান। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু।

এতে আরও অভিনয় করেছেন প্রাণ রায়, সূচনা সিকদার, আজিজুন মীম, আশরাফুল আশীষ, আঁখি আক্তার, সেলজুক ত্বারিক, মো: আলগীর হেসেন, শেখ মেরাজুল ইসলাম, আফফান মিতুল, রেশমি আহামেদ, সানজিদা মিলা, হাসিমুন, স্নিগ্ধা হোসেইন, ইমরান হাসো, নয়ন আহমেদ কাজলসহ মধুপুরের একঝাঁক অভিনয় শিল্পী।

সিনেমাটি প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, বেহুলা দরদী টাঙ্গাইল অঞ্চলের লোকজ সংস্কৃতির গল্পে নির্মিত একটি সিনেমা। সবুজের খানের পরিচালনায় খুব দারুণ একটি কাজ হয়েছে। সব থেকে বড় কথা, আমরা কাজটি করেছি একটি দায়বদ্ধতা থেকে। কারণ আমাদের গ্রামীণ সংস্কৃতি বিশ্ব দরবারে তুলে ধরাটা সত্যি আনন্দের।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '12 May, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('163000') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142