Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ড পেলেন শামীম জামান

image

বিনোদন প্রতিবেদক : 2025-10-18

১৩তম ‘বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ড-২০২৫’ এর শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ভূষিত হলেন জনপ্রিয় অভিনেতা শামীম জামান। গত মঙ্গলবার (১৪ অক্টোবর, ২০২৫) রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে নাট্যজগতে বিশেষ অবদান স্বরূপ তাকে শ্রেষ্ঠ নাট্য অভিনেতার সম্মাননা দেওয়া হয়। এ সময় বায়োস্কোপ সাংস্কৃতিক ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরস্কার তুলে দেন তথ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ, অভিনেত্রী দিলারা জামান, নাট্যকার রাজীব মণি দাস। অ্যাওয়ার্ড প্রাপ্তি প্রসঙ্গে অভিনেতা শামীম জামান বলেন, ‘আমি খুবই আনন্দিত এবং উচ্চসিত। ক্ষেত্র অনুযায়ী যেকোনো কাজের স্বীকৃতির জন্য প্রতিফল একটি গুরুত্বপূর্ণ বিষয়। যা তাকে ঐ কাজে আরও বেশি উদ্যামী হতে উৎসাহিত করে।

একজন অভিনেতা হিসেবে আজ যে পুরস্কার গুরুজনগণ আমার হাতে তুলে দিলেন, সেই সম্মান অক্ষুণœ রাখতে আমি বদ্ধপরিকর।’অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আখম হাসান, সকাল আহমেদ, বায়োস্কোপ সাংস্কৃতিক ফাউন্ডেশনের উপদেষ্টা মো. মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শফিক উদ্দিন অসুসহ- সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট্য ব্যক্তিবর্গ।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '12 May, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('163003') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142