Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

আবারও ঢাকায় আসছে পাকিস্তানের ব্যান্ড

image

বিনোদন প্রতিবেদক : 2025-10-19

আবারও ঢাকায় আসছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ডদল ‘জাল’। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এমনটি জানিয়েছেন ব্যান্ডটির অন্যতম সদস্য ও ভোকালিস্ট গওহর মমতাজ।

শুক্রবার (১৭ অক্টোবর) নিজের ফেসবুকে দুটি স্টোরি শেয়ার করেন গওহর। প্রথম স্টোরিতে ঢাকা শহরের আবহের একটি চিত্রের ওপর লেখা ছিল, ‘ঢাকা, তোমরা প্রস্তুত?’

এর পরের স্টোরিতে দেখা যায়, বাংলাদেশের পতাকার আবহে এআই নির্মিত একটি এনিমেটেড ছবি। সেখানে গিটার বাজিয়ে পারফর্ম করার চিত্রও রয়েছে। সেই পোস্টেই উল্লেখ করা হয়, ‘ঢাকা, আর ইউ রেডি? গওহর মমতাজ ও জাল ব্যান্ড ঢাকায় আসছে। দেখা হবে শিগগিরই।’

এই নিয়ে তৃতীয়বারের মতো ঢাকায় পারফর্ম করতে যাচ্ছে ব্যান্ডদল ‘জাল’। যদিও এই অনুষ্ঠানের আয়োজক কারা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তবে শিগগিরই কনসার্টের তারিখ ও স্থান সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে। এর আগে ২০১০ সালে প্রথমবার ঢাকায় এসেছিল ‘জাল’। এরপর ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর ঢাকায় ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামের কনসার্টে অংশ নেয় তারা।

উল্লেখ্য, ২০০২ সালে আতিফ আসলাম ও গওহর মমতাজের হাত ধরে যাত্রা শুরু করে ‘জাল’।

২০০৪ সালে প্রকাশিত তাদের প্রথম অ্যালবাম ‘আদাত’ ব্যাপক শ্রোতাপ্রিয়তা লাভ করে। বর্তমান ব্যান্ডটির সদস্যরা হলেন গওহর মমতাজ, আমির আজহার ও সালমান আলবার্ট।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '11 May, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('163116') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142