Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

ছোট পর্দায় জয়ার ‘নকশী কাঁথার জমিন’

image

বিনোদন প্রতিবেদক : 2025-10-20

প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে জয়া আহসান অভিনীত মুক্তিযুদ্ধভিত্তিক বহুল আলোচিত সিনেমা ‘নকশী কাঁথার জমিন’। রোববার থেকে সিনেমাটি ডিজিটাল প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রচার হচ্ছে। সম্প্রতি আইস্ক্রিন তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে ছবিটির ট্রেলার। প্রায় দুই মিনিট দৈর্ঘ্যের ট্রেলারে ধরা পড়েছে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে বোনা এক মানবিক গল্পের আবহ—যেখানে রয়েছে প্রেম, বেদনা, আত্মত্যাগ ও মুক্তির চেতনা। আকরাম খান পরিচালিত সিনেমাটি নির্মিত হয়েছে কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের বিখ্যাত গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের উত্তাল সময়ের পটভূমিতে নির্মিত এ সিনেমায় যুদ্ধের ভয়াবহতা, নারীর বেদনাভরা সংগ্রাম এবং মানবতার পুনর্জাগরণের গল্প ফুটে উঠেছে। চলচ্চিত্রটিতে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও ফারিহা শামস সেঁওতি। দুই ভাইয়ের ভূমিকায় দেখা যাবে ইরেশ যাকের ও রওনক হাসানকে। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি। প্রত্যেকেই নিজেদের চরিত্রে গভীর সংবেদনশীলতা ও বাস্তবতার ছাপ রাখার চেষ্টা করেছেন। প্রেক্ষাগৃহে মুক্তির পর ছবিটি পেয়েছিল দর্শক ও সমালোচকের প্রশংসা। এবার ওটিটি মুক্তির মধ্য দিয়ে আরও বৃহত্তর দর্শকমহলে পৌঁছানোর অপেক্ষায় এ সিনেমা।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '13 April, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('163175') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142