
বিনোদন প্রতিবেদক : 2025-10-22
নতুন নির্মাণ নিয়ে ফিরছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। এবারের কাজটি রোমান্টিক কমেডি ধাঁচের। এর নাম রেখেছেন তিনি ‘পারফেক্ট ওয়াইফ’ । এটি মুক্তি পায় দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। ২২ অক্টোবর থেকে দেখা যাচ্ছে ‘পারফেক্ট ওয়াইফ’। ফ্ল্যাশ ফিকশন ‘পারফেক্ট ওয়াইফ’-এ একটি দম্পতির চরিত্রে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ, আরিয়ানা জামান। আরেক দম্পতির ভূমিকায় আছেন মীর রাব্বি ও জৌপারী লুসাই। এরইমধ্যে ২০ অক্টোবর প্রকাশ হয়েছে এর ট্রেলার। যা দেখে ধারণা করা যাচ্ছে তরুণ দুই দম্পতির দাম্পত্য
জীবনের কিছু ঘটনা নিয়ে তৈরি হয়েছে গল্প। গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘পুরুষালি দৃষ্টিভঙ্গিতে ‘মনের মতো বউ’ বলে একটা বিষয় কাজ করে। স্বামী দ্বারা নির্ধারিত কিছু গুণ থাকলেই হয়তো সেই স্ত্রী পারফেক্ট। এই প্রচলিত ধারণা বা আকাঙ্খাকে প্রশ্ন করতেই আমাদের নতুন নির্মাণ ‘পারফেক্ট ওয়াইফ’। আমরা এই গল্পটা একটু মজা করে বলার চেষ্টা করেছি। আমার মনে হয় দর্শকরা পছন্দ করবেন।’ তরুণ-নবীনদের নিয়েই কাজটি করেছেন গিয়াস উদ্দিন সেলিম। তিনি জানান, এ কনটেন্টের সিনেমাটোগ্রাফার, এডিটর, মিউজিক ডিরেক্টর এবারই প্রথম ফিকশনে কাজ করলেন।