Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

আরেক জাপানি সিনেমা আসছে স্টার সিনেপ্লেক্সে

image

বিনোদন প্রতিবেদক : 2025-10-23

জাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন ছবির জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমত রেকর্ড গড়েছে। মুক্তির প্রথম সপ্তাহে ছবিটি ১০ বিলিয়ন ডলার আয় করেছে। জাপানি সিনেমার ইতিহাসে এটি দ্রততম ১০ বিলিয়ন স্পর্শের ঘটনা। বাংলাদেশের দর্শকরাও দারুণভাবে গ্রহণ করেছে ছবিটিকে। আবারও নতুন একটি জাপানি অ্যানিমে সিরিজের ছবি নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স। এবারের ছবির নাম ‘চেইনসো ম্যান- দ্য মুভি: রেজ আর্ক’। এটি একটি ডার্ক ফ্যান্টাসি অ্যাকশন সিনেমা যা তাতসুকি ফুজিমোটোর মাঙ্গা সিরিজ চেইনস ম্যান-এর উপর ভিত্তি করে নির্মিত। ১৯ সেপ্টেম্বর জাপানে মুক্তি পেয়েছে ছবিটি। আর আন্তর্জাতিকভাবে এটি মুক্তি পেতে যাচ্ছে ২৪ অক্টোবর। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে ‘চেইনসো ম্যান- দ্য মুভি: রেজ আর্ক’। মুক্তির পর থেকে জাপানে টানা চতুর্থ সপ্তাহ বক্স অফিসে শীর্ষস্থান দখল করে আছে এই ছবি। প্রথম সপ্তাহে আয় করে প্রায় এক বিলিয়ন ডলার। ছবির পরিচালক তাতসুয়া ইয়োশিহারা, যিনি প্রথম সিজনের অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন এবং চতুর্থ ও দশম পর্ব পরিচালনা করেছিলেন। এই সিনেমা মূলত ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, ও নিজের পরিচয় নিয়ে লড়াইয়ের গল্প যেখানে একদিকে আছে মানবতা, আরেকদিকে দানবের জগত। বাংলাদেশের অনেক দর্শক অগ্রীম টিকেটের জন্য যোগাযোগ করছেন বলে জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কতৃপক্ষ। তবে কিছু কিছু দৃশ্যের জন্য শিশু কিশোরদের ছবিটি দেখা থেকে বিরত থাকার কথাও বলা হচ্ছে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '14 April, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('163583') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142