Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

যুক্তরাষ্ট্রে সম্মাননায় ভূষিত মাহিয়া মাহি

image

বিনোদন প্রতিবেদক : 2025-10-27

নিজের প্রথম সিনেমা দিয়েই দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছিলেন মাহিয়া মাহি। এরপর মাহিয়া মাহি জাকির হোসেন রাজুর ‘পোড়ামন’ সিনেমাতে চিত্রনায়ক সাইমন সাদিকের বিপরীতে অনবদ্য অভিনয় করে ব্যাপক আলোচনায় চলে আসেন। এরপর আরো বেশকিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দেন তিনি। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ২০১৮ সালে মুক্তি প্রাপ্ত ‘জান্নাত’ সিনেমাতে নাম ভূমিকায় মাহি তার অভিনয় দিয়ে দর্শকের মাঝে মুগ্ধতা ছড়িয়েছেন। আর এই সিনেমাতেই অনবদ্য অভিনয়ের জন্য তাকে গত ২৫ অক্টোবর সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মিশিগানের ‘ভায়োলেটস গ্রুপস’ আয়োজিত’ (ঠরড়ষবঃং এৎড়ঁঢ়, গরপযরমধহ, টঝঅ) একটি অনুষ্ঠানে ‘বেস্ট অ্যাকট্রেস’ হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। যুক্তরাষ্ট্র থেকে মাহিয়া মাহি বলেন,‘ সিনেমাতে অভিনয় জীবনের এক যুগেরও বেশি সময়ের পথ চলায় বাংলা ভাষাভাষী কোটি কোটি দর্শকের ভালোবাসা পেয়েছি। আরো ভালোলাগা বাড়িয়ে দিলো ভায়োলেটস গ্রপ থেকে জান্নাত-এ অভিনয়ের জন্য বেস্ট অ্যাকট্রেস স্বীকৃতি পেয়ে। বিদেশের মাটিতে এই স্বীকৃতি আমাকে মোহিত করেছে। আন্তরিক কৃতজ্ঞতা শারমিন তানিম আপু’সহ এর নেপথ্যে যারা আছেন এবং আমার বাংলা সিনেমাপ্রেমী সকল ভক্ত দর্শকের প্রতি। এই ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে চাই। আরো ভালো ভালো সিনেমা উপহার দিতে চাই।’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '16 May, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('164001') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142