Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

আরশ-উর্বী’র ‘হাসি শেষে নীরবতা’

image

বিনোদন প্রতিবেদক : 2025-10-27

নতুন এক গল্প নিয়ে তৈরি হয়েছে নতুন নাটক ‘হাসি শেষে নীরবতা’। এটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা মাকসুদুর রহমান বিশাল, গল্প লিখেছেন তানিন রহমান। এই নাটকে জুটি বেঁধেছেন আরশ খান ও প্রিয়ন্তী উর্বী। নাটকটি প্রকাশিত হয় কালবেলা ড্রামার ইউটিউব চ্যানেলে। আরশ খান ও প্রিয়ন্তী উর্বী ছাড়া এতে অভিনয় করেছেন আজম খান, শেখ স্বপ্না, জামিউল হক সরকার, আলিশা শরিফ, বাধনসহ আরও অনেকে। নির্মাতা মাকসুদুর রহমান বিশাল বলেন, “নাটকের নাম ‘হাসি শেষে নীরবতা’। বাবা-মায়ের বিচ্ছেদের পর যখন সন্তান সেই ভাঙা পরিবারে বড় হয়, তখন তার যন্ত্রণাটা কেমন হয়—সেটাই গল্পের মূল সুর। ছেলেটির

বাবা নতুন করে বিয়ে করতে চায়, সেখান থেকেই শুরু হয় সংঘাত। কিন্তু এই গল্প শুধু কষ্টের নয়, এতে আছে ভালোবাসা, আশার আলোও। আমি নিশ্চিত, দর্শকের মন ছুঁয়ে যাবে।” নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরশ খান। নিজের চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি একটি রোমান্টিক ড্রামা। এ চরিত্রটি বাইরের কেউ নয়—আমাদের চেনা-জানা কারও

মতো। হয়তো পাশের ফ্ল্যাটেই থাকে এমন কেউ। তার জীবনের ক্রাইসিস, তার লড়াই—এই গল্পে তাই অনেকেরই নিজের ছায়া খুঁজে পাবে।’ তিনি আরও যোগ করেন, “কিছু গল্প থাকে যাতে আমরা মেসেজ রাখার চেষ্টা করি, আবার কিছু গল্প দর্শককে ভাবায়, ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। ‘হাসি শেষে নীরবতা’ তেমনই একটি গল্প।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '18 May, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('164002') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142