Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

নিশ্চুপ বৃষ্টি’র ‘ঘুম ঘুম চোখ’

image

বিনোদন প্রতিবেদক : 2025-10-27

বাংলাদেশী আইডল’খ্যাত এই প্রজন্মের সঙ্গীতশিল্পী নিশ্চুপ বৃষ্টি। তার কন্ঠে বেশকিছু মৌলিক গান শ্রোতা দর্শকের কাছে প্রিয় হয়ে উঠেছে বলে জানান তিনি। কিন্তু এবারই প্রথম তিনি তারেক আনন্দ’র লেখা কোনো গান গাইছেন। গানের শিরোনাম ‘ঘুম ঘুম চোখ’। গানের কথা এমন, ‘তোমার ঘুম ঘুম চোখে, ভালোবাসার রোদ পড়–ক, বৃষ্টি নামুক অঝোর ধারায়, আনমনে নেচে উঠো, মিশে থাকা বুকের পাড়ায়, শিহরণ জাগাও কাছে আসো, মন বুঝেনা কিছু তুমি ছাড়া’ এমন কাব্যময় কথার গীতকবিতার সুর সঙ্গীত করছেন অয়ন চাকলাদার। গানটিতে বৃষ্টির সঙ্গে গাইবেন তামিম। তারেক আনন্দ জানান আজ বিকেলে গানটিতে ভয়েজ দিবেন শিল্পীরা। বৃষ্টিকে নিয়ে তারেক আনন্দ’র প্রথম গান। তারেক আনন্দ বলেন, ‘ বৃষ্টির সুমধুর কন্ঠে আমার কথায় আরো আগেই গান গাওয়ার কথা ছিলো। কিন্তু তা হয়নি। আমি সবসময় চাই আমার গীতিকবিতা কোনো সুন্দর কন্ঠে গান হোক। বৃষ্টির কন্ঠ সুন্দর। এই গানটিও সুন্দর সুরের। অয়ন চাকলাদার ভীষণ পছন্দের একজন সুরকার। বৃষ্টি ও তামিমের কন্ঠে গানটি ভালোলাগবে আশা করছি।’ বৃষ্টি বলেন,‘ তারেক আনন্দ ভাইয়ার লেখা বেশকিছু গান আমার শোনা হয়েছে। তিনি চমৎকার গান লিখেন। অনেক আগেই তার লেখা গান গাওয়ার কথা ছিলো। কিন্তু শেষমেষ ঘুম ঘুম চোখ-গানটিই প্রথম গান হচ্ছে। গানটির কথা এবং সুর এতো চমৎকার আশা করছি ভালোভাবে গানটি গাইতে পারবো এবং প্রত্যাশাও এমন যে গানটি প্রচারে এলে শ্রোতা দর্শকের ভীষণ ভালোলাগবে।’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '18 July, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('164013') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142