Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

‘আবীরের বাড়ি ফেরা’য় তারা

image

বিনোদন প্রতিবেদক : 2025-10-27

নাট্যনির্মাতা সকাল আহমেদ নির্মাণ করেছেন নাটক ‘আবীরের বাড়ি ফেরা’। নাটকটি রচনা করেছেন সেজান নূর। নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন এই প্রজন্মের অভিনেতা তন্ময় সোহেল। এতে তার বিপরীতে আছেন জ্যোতি ইসলাম। নাটকটির গল্প প্রসঙ্গে সকাল আহমেদ বলেন,‘ আবীর একজন বিদেশ ফেরতে ছেলে। দেশে ফিরে সে বিয়ে সাদী করতে চায়। কিন্তু যাকে বিয়ে করতে চায় তার বাবা একসময় জানতে পারে যে বিদেশে থাকা কালীন সময়ে তার বড় ভাইয়ের কাছে পাঠানো টাকা সব বড় ভাই-ই আত্নসাৎ করে ফেলে। যে কারণে আবীর আর বিয়ে করতে পারেনা। যদি নাটকের মূল বার্তাও কথা বলতে হয় তাহলে বলবো যে যারা বিদেশে আছেন তারা নিজের টাকা নিজের কাছেই রাখুন, নিজের ভবিষ্যতের কথা ভেবে কাউকে অন্ধ বিশ্বাস করে বিদেশ থেকে টাকা পাঠাতেই থাকবেন না।’ তন্ময় সোহেল বলেন,‘ সকাল ভাই নিঃসন্দেহে এদেশের নাট্যাঙ্গনের একজন গুনী নির্মাতা। নির্মাতা হিসেবে তিনি একটা ব্র্যাক। সকাল ভাইয়ের নির্দেশনায় কাজ করার স্বপ্ন ছিলো। এর আগে একটি নাটকে অভিনয় করেছি। আবীরের বাড়ি ফেরা তার নির্দেশনায় আমার দ্বিতীয় কাজ। এই নাটকটি নিয়ে আমি খুব আশাবাদী গল্পের কারণে। এই নাটকে গল্পই হিরো।’

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে এস এম আশরাফুল আলম সোহাগ বলেন,‘ পারিবারিক গল্পের নাটক এটি। দর্শক নিজেদের জীবনেরই গল্প খুঁজে পাবেন।’ জ্যোতি ইসলাম বলেন,‘ সকাল ভাইয়ার নির্দেশনায় এটা আমার প্রথম কাজ। চেষ্টা করেছি ভালো করার।’ রিমু বলেন,‘ সকাল ভাই সবসময়ই ভীষণ যত্ন নিয়ে নাটক নির্মাণ করেন। এই নাটকটির ক্ষেত্রেও ব্যতিক্রম নয়।’ হীরা বলেন,‘ আমি নাটকে আবীরের বোনের চরিত্রে অভিনয় করেছি। ভাই বোনের মধ্যকার ভালোবাসা অভিমানের সম্পর্কও এতে সুন্দরভাবে ফুটে উঠেছে।’ নাটকটি শিগগিরই গ্লোবাল টিভিতে প্রচার হবে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '14 April, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('164014') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142