Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

৬০ পর্ব পেরিয়ে তাদের ‘শাদী মোবারক’

image

বিনোদন প্রতিবেদক : 2025-10-28

নির্মাতা শামীম জামানের পরিচালনায় মাছরাঙ্গা টিভিতে কিছুদিন আগেই প্রচার শুরু হয়েছে আহমেদ শাহাবুদ্দিন রচিত নতুন ধারাবাহিক নাটক ‘শাদী মোবারক’। এরইমধ্যে নাটকটির ষাট পর্ব প্রচারিত হয়েছে।

দেশের অন্যান্য স্যাটেলাইট চ্যানেলে প্রচার চলতি ধারাবাহিকের মধ্যে ‘শাদী মোবারক’ রয়েছে আলোচনার শীর্ষে,এমনটাই জানালেন পরিচালক। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম, শামীম জামান, আখম হাসান, রোবেনা রেজা জুঁই, জয়রাজ, তারিক স্বপন, মিম চৌধুরী’সহ আরো অনেকে। শামীম জামান বলেন,‘ এই সময়ে এসে ধারাবাহিক নাটক নির্মাণ এবং প্রচার অনেকটাই চ্যালেঞ্জিং। এতে যারা অভিনয় করছেন প্রত্যেকেই সর্বোচ্চ সহযোগিতা করছেন। আমার চরিত্রটি দর্শকের দীর্ঘদিন মনে থাকবে।’

মোশাররফ করিম বলেন,‘ শাদী মোবারক একটি পারিবারিক গল্পের নাটক। এই নাটকের চরিত্রগুলোর মধ্যে দ্বান্দিক অবস্থান বর্তমানে আছে যা আমি এই সময়ে বেশ উপভোগ করছি।’ রোবেনা রেজা জুঁই বলেন,‘ শামীম ভাই ভীষণ যত্ন নিয়ে নাটক নির্মাণ করেন।’ মিম চৌধুরী বলেন,‘ শাদী মোবারক-এরইমধ্যে দর্শকের কাছে সমাদৃত একটি ধারাবাহিক নাটক। ধন্যবাদ শামীম ভাইকে এই নাটকের সাথে আমাকে সম্পৃক্ত রাখার জন্য।’ উল্লেখ্য, শাদী মোবারক সপ্তাহে পাঁচদিন রাত ৮.৩০ মিনিটে মাছরাঙ্গা টিভিতে প্রচার হচ্ছে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '07 June, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('164167') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142