Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

তানিয়া আফরিনের ‘বাংলাদেশে গণমাধ্যম ও বিনোদন খাতে নারীর নেতৃত্ব’

image

বিনোদন প্রতিবেদক : 2025-10-29

পুরুষের পাশাপাশি নারীদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে সমৃদ্ধ হয়েছে দেশের গণমাধ্যম ও বিনোদন শিল্প। নানা প্রতিকূলতা ডিঙিয়ে এই দুই মাধ্যমেই নারী ও পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। গণমাধ্যম ও বিনোদনে নারীদের ভূমিকা নিয়ে বিনোদন সাংবাদিক ও টিভি উপস্থাপক তানিয়া আফরিন লিখেছেন ‘বাংলাদেশে গণমাধ্যম ও বিনোদন খাতে নারীর নেতৃত্ব’ শিরোনামের একটি বই। এটি প্রকাশ করেছে দীপশিখা প্রকাশ। সোমবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া। টেলিভিশন রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) এর সভাপতি কাদের মনসুরের সভাপতিত্বে প্রকাশনা উৎসবে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সভাপতি কামরুল হাসান দর্পণ, জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) সভাপতি রোকেয়া সুলতানা চৌধুরী কেয়া, অভিনেতা শাওন আশরাফ, বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশনের (বিসিআরএ) সাধারণ সম্পাদক দুলাল খান, ইতালি বারেজ শাখার বাংলাদেশ শাখার সভাপতি নূর মোহাম্মদ ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার। সঞ্চালনায় ছিলেন টেলিভিশন রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) এর সাধারণ সম্পাদক সুহৃদ জাহাঙ্গীর। বাংলাদেশের সকল শ্রমজীবী নারীদেরকে বইটি উৎসর্গ করেছেন লেখক তানিয়া আফরিন। বইয়ের প্রচ্ছদ এঁকেছেন রবিন রায়।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '22 July, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('164273') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142