
বিনোদন প্রতিবেদক : 2025-11-02
এই প্রজন্মেও ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। এক দশক আগে তার অভিষেক হয়েছিলো সিনেমার নায়িকা হিসেবে। কিন্তু সেখানে আর থিতু হতে পারেননি। মন বসান ছোট পর্দায়। ছোট পর্দার বড় নায়িকা হিসেবে নিজেকে প্রমাণ করে ফের বড় পর্দায় ফিরলেন তানিয়া। টানা ৬ বছর বিরতির পর ফের অংশ নিলেন নিনেমায়। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ সিনেমাটির নাম ‘ট্রাইব্যুনাল’। রায়হান খান পরিচালিত এ সিনেমাটি একটি কোর্টরুম ড্রামা, যেটাকে ক্রাইম থ্রিলারও বলা যায়। সিনেমাটির গল্প ন্যায়বিচার, নৈতিকতা এবং প্রতিটি রায়ের পেছনের রাজনীতি নিয়ে তোলা হবে প্রশ্ন। তানিয়া বৃষ্টি বলেন, ‘‘ভালো গল্প ও চরিত্রের অপেক্ষায় ছিলাম। অবশেষে ‘ট্রাইব্যুনাল’-এর মাধ্যমে সেই অপেক্ষা শেষ হলো।’’ শুটিং চলতি সিনেমাটিতে তানিয়া বৃষ্টি ছাড়াও অভিনয় করছেন তারিক আনাম খান, আদর আজাদ, মৌসুমী হামিদ, রাকিব হোসেন ইভান, সায়রা আক্তার জাহান, মিলন ভট্টাচার্য প্রমুখ। তানিয়ার প্রথম সিনেমা আকরাম খানের ‘ঘাসফুল’। ২০১৫ সালের সিনেমাটি বাণিজ্যিক বিচারে ব্যর্থ। এরপর নাসিম শাহনিক পরিচালিত ২০১৯ সালে মুক্তি পেয়েছিল তার ২য় সিনেমা ‘গোয়েন্দাগিরি’। সেটিও একরকম ব্যর্থতার পরিচয় দেয়।