Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

ঢাকায় আবার পাকিস্তানের ‘জাল’

image

বিনোদন প্রতিবেদক : 2025-11-02

আবার ঢাকার মঞ্চ মাতাতে বাংলাদেশে আসছে পাকিস্তানের ‘জাল’। ‘সাউন্ড অব সোল’ শীর্ষক এই কনসার্টটি হচ্ছে ২৮ নভেম্বর। স্থান ঢাকার ৩০০ ফিট সংলগ্ন স্বদেশ এরিনা প্রাঙ্গণে। এই কনসার্টে জালের সাথে মঞ্চ মাতাবে দেশের রক সংগীতের অগ্রপথিক ‘ওয়ারফেইজ’ এবং বর্তমান প্রজন্মের জনপ্রিয় ব্যান্ড ‘লেভেল ফাইভ’।

আয়োজকরা প্রতিশ্রুতি দিচ্ছেন, এটি হবে মৌসুমের সবচেয়ে বড় এবং সংগীতের দিক থেকে সমৃদ্ধ ওপেন-এয়ার কনসার্ট। যেখানে শ্রোতারা জালের আবেগঘন সুর ও লাইভ পারফরম্যান্সের পাশাপাশি ওয়ারফেইজ এবং লেভেল ফাইভ-এর উদ্দাম রক পরিবেশনার ছোঁয়া পাবেন। এমনটাই প্রতিশ্রুতি দিয়েছে এই কনসার্টের মূল আয়োজক প্রতিষ্ঠান স্টেজ কো। আগ্রহী দর্শকরা, getsetrock.com/buy-ticket/sound-of-soul-2km লিঙ্কে ঢুকে অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারবেন। বলা দরকার, কম হলেও এর আগে কয়েকবার জাল পারফর্ম করেছে ঢাকার মঞ্চে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '12 May, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('164614') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142