Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

মানসিক প্রস্তুতি নিতে ব্যস্ত চঞ্চল চৌধুরী

image

বিনোদন প্রতিবেদক : 2025-11-02

ভার্সেটাইল অভিনেতা চঞ্চল চৌধুরী। দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই শিল্পী এবার হাজির হচ্ছেন সার্ভাইভাল ঘরানার ‘দম’-এ। রেদওয়ান রনির পরিচালনায় নির্মিতব্য এই সিনেমার শুভ মহরত সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে রাজধানীর একটি ক্লাবে, জমকালো আয়োজনে। আর সেই মহরতেই প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়ালেন চঞ্চল চৌধুরী। যিনি এবার নিজেকে নতুনভাবে আবিষ্কারের যাত্রায় নামছেন। অনুষ্ঠানে চঞ্চল বলেন, “শারীরিক পরিবর্তন নয়, বরং মানসিক প্রস্তুতি নিতে ব্যস্ত আমি। সবাই অপেক্ষা করছে ‘দম’ নিয়ে, আমিও অপেক্ষা করছি শুটিংয়ে যাওয়ার। আমরা যেন দম নিয়ে সত্যি ‘দম’টা শেষ করতে পারি, সেজন্য আপনাদের দোয়া চাই।” তিনি আরও বলেন, ‘এটা একেবারে নতুন গল্প, নতুন চরিত্র। আমার জন্য অন্যরকম চ্যালেঞ্জ। এরকম প্রজেক্ট আমি আগে করিনি। তাই দুই বছর ধরে অপেক্ষা করছি। আশা করি, এই অপেক্ষার ফল দর্শকরা পাবেন।’

‘দম’-এর মধ্য দিয়ে চঞ্চল চৌধুরী শুধু নিজের অভিনয় শক্তিকেই নয়, বরং এক নতুন ঘরানার সিনেমায় টিকে থাকার গল্পে দর্শকদের শ্বাসরুদ্ধ করে রাখবেন বলেই প্রত্যাশা চলচ্চিত্রপ্রেমীদের। ‘দম’ সিনেমায় চঞ্চলের পাশাপাশি প্রধান চরিত্রে আরও অভিনয় করছেন দেশের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও চিত্রনায়িকা পূজা চেরি। এদিকে, সবশেষ চঞ্চল চৌধুরীকে দেখা যায় এ বছরের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত উৎসব সিনেমায়। সেখানে তার পাশাপাশি অভিনয় করেছেন জাহিদ হাসান, আফসানা মিমি, অপি করিম, সাদিয়া আয়মানসহ আরও অনেকে। ছবিটি নির্মাণ করেছেন তানিম নূর।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '17 July, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('164616') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142