Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

স্টেজ শো’তেই মেতে আছেন সালমা

image

বিনোদন প্রতিবেদক : 2025-11-05

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের বিশেষত ফোক ঘরানার সঙ্গীতশিল্পীদের মধ্যে এই প্রজন্মের মধ্যে অন্যতম জনপ্রিয় হচ্ছেন সালমা। সাধারণত তার কন্ঠে শ্রোতা দর্শকেরা ফোক গান শুনতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে সালমার কন্ঠে বেশকিছু মৌলিক গানও প্রকাশিত হয়েছে। নতুন নতুন গান গাওয়া নিয়ে তিনি যেমন ব্যস্ত সময় পার করছেন ঠিক তেমনি তিনি এই সময়ে স্টেজ শো’তেই মেতে আছেন। একের পর এক স্টেজ শো’তে মেতে আছেন তিনি। এরইমধ্যে তিনি দু’দিন আগে কক্সবাজার থেকে স্টেজ শো করে ঢাকায় ফিরেছেন। আগামী ৮ নভেম্বর তিনি ঢাকার ‘বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র’তে আয়োজিত এক অনুষ্ঠানে এবং ঢাকার অদূরে সোনারগাঁওতে আরেকটি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন। একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় তার ‘পরাণ বান্ধ পরাণে’ শিরোনামের আরো একটি নতুন গান। এই গানে তার সহশিল্পী কাজী শুভ। গানটি গত ২ নভেম্বর ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন তানভীর আহমেদ। সুর করেছেন কাজী শুভ। এই গানটি নিয়েও ভীষণ প্রত্যাশা সালমার। স্টেজ শো এবং নতুন গান প্রসঙ্গে সালমা বলেন,‘ সত্যি বলতে কী এই মুহুর্তে স্টেজ শো দেশজুড়েই অনেক কম। তারপরও আমি স্টেজ শো নিয়ে বেশ ভালো ব্যস্ত আছি। এরমধ্যে বেশকিছু নতুন গানও গেয়েছি। গানগুলো কিছুদিনের মধ্যেই প্রকাশ পাবে। এছাড়াও সম্প্রতি প্রকাশ পাওয়া পরাণ বান্ধ পরাণে-গানটি প্রকাশের পরও বেশ ভালো সাড়া পাচ্ছি। ধন্যবাদ এই গানের নেপথ্যে যারা আছেন। ধন্যবাদ আমার সহশিল্পী কাজী শুভ ভাইকেও।’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '12 May, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('164972') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142