Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

এবার কুমার বিশ্বজিৎ এর সঙ্গে কণ্ঠশিল্পী কিশোর

image

বিনোদন প্রতিবেদক : 2025-11-05

এবারই প্রথম পূর্ণাঙ্গ কোনও গান লিখেছেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। সুরও দিয়েছেন তিনিই। নাম দিয়েছেন ‘জটিল মানুষ’। আর তাতে কণ্ঠ বসিয়ে সংগীতায়োজন করেছেন তারই শিষ্য কিশোর দাস। এখানেই শেষ নয়, কুমার বিশ্বজিতের প্রথম গীতিকবিতা বলে কথা! গানটির ভিডিও নির্মাণ হয়েছে গল্পের আদলে। যাতে কিশোরের সঙ্গে অভিনয় করেছেন মীর সাব্বির আর মুকিত জাকারিয়ার মতো অভিনেতারা। বিশেষ চমক হিসেবে গানটির র‌্যাপ ও ভিডিওতে মডেল হিসেবে আছেন পান্থ কানাই-এর মতো সংগীতশিল্পীও। আর পুরো ভিডিওটি বানিয়েছেন আরাফাত সেতু। কথা, সুর, কণ্ঠ আর ভিডিওর গল্প মিলে জমজমাট এই গানচিত্রটি ইউটিউবে প্রকাশ হলো ৩ নভেম্বর সন্ধ্যায়। কুমার বিশ্বজিতের লেখা পূর্ণাঙ্গ কোনও গানে কণ্ঠ দিতে পারাটা কিশোরের কাছে স্বপ্নপূরণের মতো—এমনটাই জানালেন কিশোর। তার ভাষায়, ‘এতো বড় মাপের একজন শিল্পীর কাছ থেকে আমার জন্য এ এক পরম পাওয়া। তিনি এর আগে বেশ কয়েকটি গানের স্থায়ী, অন্তরা—এসব লিখেছেন। কিন্তু পুরো একটি গান লেখা এবারই প্রথম। ফলে এটা আমার জন্য বিশেষ প্রাপ্তি।’ কুমার বিশ্বজিতের সুরে আগেও অডিও ও চলচ্চিত্রে কিশোর অন্তত ৭টি গানে কণ্ঠ দিয়েছেন।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '18 May, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('164990') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142