
বিনোদন প্রতিবেদক : 2025-11-05
নতুন এক থ্রিলার গল্প নিয়ে ঢাকার মঞ্চে উঠলো নতুন দল হান্ট থিয়েটার। নাটকের নাম ‘ক্যাফে দ্য ভলতে’। নাটকটির মূল ভাবনা, গল্প ও নির্দেশনায় আছেন ডায়না ম্যারেলিন। চিত্রনাট্য আবিদ হাসান ও সংলাপ তানভীর চৌধুরী। আলোক পরিকল্পনায় মো. মোখলেছুর রহমান, আবহ ও সংগীতভাবনায় চার্লস চৌধুরী, ব্যবস্থাপনায় জেরোম মধু ও রূপসজ্জায় যোহানা সূচনা দাস। নাটকটির মঞ্চে দেখা যাবে মো. শাহজাদা সম্রাট চৌধুরী, আব্দুল্লাহ আল জাদিদ, প্রিয়ম মজুমদার, ইয়াদ খোরশিদ ঈশান, মালিহা ফাইরুজ ফারিন মেলিসা, নূর এ জান্নাত ওরিশা, শাহিন সাঈদুর, সুপ্রিয় ঘোষ, প্রজ্ঞা চন্দ, ডায়ানা ম্যারিলিন ও শুভাশিস হালদারকে। সবার প্রতি নির্দেশকের আবেদন, ‘‘ক্যাফে দ্য ভলতে’তে আপনাকে স্বাগতম। এই রক্তাক্ত রূপকথার ভেতরে আপনি যেভাবে খুশি বাঁচুন।’’ নাটকটি ৫ নভেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে প্রথমবারের মতো মঞ্চস্থ হয়, কাল ৬ নভেম্বর সন্ধ্যা ৭টায় একই স্থানে রয়েছে এর আরও একটি প্রদর্শনী।