Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

যা নিয়ে ব্যস্ত আগুন

image

বিনোদন প্রতিবেদক : 2025-11-06

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের অন্যতম জনপ্রিয় একজন গায়ক আগুন। সালমান শাহ মৌসুমী অভিনীত সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় প্লে-ব্যাক করেই মূলত একজন গায়ক হিসেবে আগুনের উত্থান। এরপর থেকে মূলত সালমান শাহ’র প্রায় প্রতিটি সিনেমাতেই তিনি গান গেয়েছেন। এরইমধ্যে নভেম্বরের প্রথম দিনে ‘সঙ্গীতা’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে আগুনের কন্ঠের একটি পুরোনো গান ‘জীবন’। গানটি লিখেছেন ও সুর করেছেন বাংলাদেশের আরেক প্রয়াত কিংবদন্তী সুরকার, সঙ্গীত পরিচালক আলম খানের ছেলে আরমান খান। গানটি আবারো ইউটিউবে প্রকাশিত হওয়ায় আগুন বেশ উচ্ছ্বসিত, কারণ এই গানটি তার অনেক প্রিয় একটি গান। নিজের ফেসবুকে শেয়ার দিয়ে গানটি শোনার জন্য সবাইকে আহ্বান করেন আগুন। এরইমধ্যে ‘নতুন কুঁড়ি ২০২৫’এর বিচারক হিসেবেও কাজ করেছেন আগুন। তার ভাষ্যমতে গানের প্রতিটি শাখাতেই বেশ ভালো ভালো কিছু সঙ্গীতশিল্পী পাওয়া গেছে যারা আগামীতে অনেক ভালো করবে। এদিকে বিটিভি’র ‘আগুন ঝরা সন্ধ্যা’ নামক একটি অনুষ্ঠানের এখন নিয়মিত উপস্থাপনা করছেন আগুন। আগুন বলেন,‘ অনেক আগে গাওয়া জীবন শিরোনামের একটি গান নতুন করে সঙ্গীতার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটির কথা ও সুর আরশান খানের। গানটি যে সময় গেয়েছিলাম সেই সময় ভীষণ ভালোলেগেছিলো। কারণ গানের কথা ও সুর আমার কাছে ভীষণ ভালোলেগেছিলো। আবারো অনেকদিন পর ইউটিউবে গানটি প্রকাশ করা হয়েছে। কারণ গানের কথা ও সুর সময়োপযোগী। যে কারণে গানটি এই মাসের প্রথম দিনে আবার প্রকাশ পেলো। আর এরইমধ্যে নতুনকুঁড়ির বিচারক হিসেবে কাজ করেছি। আগুন ঝরা সন্ধ্যা- নিয়ে আগামীতে আমার আরো সুন্দর সুন্দর পরিকল্পনা রয়েছে। সময় আসলেই দর্শক তা দেখতে পাবেন বিটিভির পর্দায়।’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '14 June, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('165022') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142