Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

‘বাংলাদেশ বেতার’-এর গানের অনুষ্ঠান উপস্থাপনায় লাবণ্য

image

বিনোদন প্রতিবেদক : 2025-11-07

বাংলাদেশের গুণী শিল্পী ইয়াসমিন লাবণ্য, যিনি গানে, নাচে এবং উপস্থাপনায় অনবদ্য। বাংলাদেশ শিল্পকলা একাডেমি’তে একজন সিনিয়র নৃত্যশিল্পী হিসেবে তিনি দীর্ঘদিন যাবত কর্মরত। ছোটবেলা থেকেই তিনি নাচে ও গানে পারদর্শী। জীবন চলার পথে একটা সময়ে এসে নিজেকে সম্পৃক্ত করেন উপস্থাপনাতেও। বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর মধ্যে এতোদিনর শুধুই মাছরাঙ্গা টিভি’তে উপস্থাপনা করতেন, চ্যানেলের নিয়মানুসারে। কিন্তু এখন বিটিভি’র ‘সঙ্গীতা’ অনুষ্ঠানেরও উপস্থাপনা করেন তিনি। এরইমধ্যে ‘বাংলাদেশ বেতার’এর সঙ্গীত বিষয়ক সরাসরি গানের অনুষ্ঠান ‘ইউফনি’র উপস্থাপনার দায়িত্ব পেয়েছেন তিনি। কিছুদিন আগে থেকেই বাংলাদেশ বেতারের এই গানের অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্ব পেয়েছেন তিনি। সপ্তাহের প্রতি বুধবার ‘ইউফনি’ বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ ‘বাংলাদেশ বেতার’-এ ‘ইউফনি’ প্রচার হয়ে থাকে। এবারের আয়োজনে সঙ্গীতশিল্পী হিসেবে উপস্থিত ছিলেন দেশের গুনী সঙ্গীতশিল্পী দিলরুবা খান। ইয়াসমিন লাবণ্য বলেন,‘ টেলিভিশনে সরাসরি গানের অনুষ্ঠান বা অন্যান্য অনুষ্ঠানের উপস্থাপনার অভিজ্ঞতা রয়েছে আমার। পাশাপাশি স্টেজ শো’তেও উপস্থাপনা করার অভিজ্ঞতা আছে। কিন্তু বাংলাদেশ বেতারের কোনো অনুষ্ঠানের উপস্থাপনার সাথে নিজেকে সম্পৃক্ত করা এবারই প্রথম। যদিও আমি সবসময়ই নিজেকে একজন সঙ্গীতশিল্পী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি। গান গাইতেই আমার সবচেয়ে বেশি ভালোলাগে। উপস্থাপনাও ভীষণ উপভোগ করি। বাংলাদেশ বেতারের ইউফনি উপস্থাপনার জন্য শুরু থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছি।’ এদিকে এরইমধ্যে মনিরুজ্জামান মনিরের লেখা ও দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সুরে নতুন একটি আধুনিক গানে কন্ঠ দিয়েছেন ইয়াসমিন লাবণ্য। একুশে টিভি’র নিয়মিত গানের অনুষ্ঠানে ‘গানের ওপারে’তেও গান গেয়েছেন তিনি। উপস্থাপনায় ছিলেন অনুপমা মুক্তি। সম্প্রতি লাবণ্য ‘এশিয়ান মিউজিক ’ সরাসরি গানের অনুষ্ঠানেও সঙ্গীত পরিবেশন করেছেন।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '25 October, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('165144') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142