Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

মুক্তি পেল ইমন সাহার ‘সাইলেন্স : আ মিউজিক্যাল জার্নি’

image

বিনোদন প্রতিবেদক : 2025-11-08

অবশেষে সিনেমায় অভিষেক ঘটলো সংগীত পরিচালক ইমন সাহার। অভিনেতা নয়, এই যাত্রা নির্মাতা হিসেবে। ‘সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি’ নামের সিনেমাটি ৭ নভেম্বর মুক্তি পেয়েছে। স্টার সিনেপ্লেক্সের ৫টি শাখাসহ ব্লকবাস্টার, লায়ন, শ্যামলী সিনেমা হল, বগুড়ার মম ইন, গ্র্যান্ড সিলেট, সাভারের সেনা অডিটোরিয়াম, নারায়ণগঞ্জ সিনেস্কোপ, কুষ্টিয়ার স্বপ্নীল এবং চট্টগ্রামের সুগন্ধাতে প্রথম সপ্তাহ চলবে ‘সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি’। ‘সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি’ সিনেমায় অভিনয় করেছেন সাইমন সাদিক, নীলাঞ্জনা নীলা, ইন্তেখাব দিনার, আজাদ আবুল কালামসহ অনেকে। গ্রামের বাউল ঘরের এক মেয়ের সংগীত যাত্রা নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। গানের জন্য গ্রাম থেকে শহরে আসা সেই মেয়েটির জীবনের নানা সংগ্রামের গল্প দেখা যাবে এতে।

ইমন সাহা বলেন, ‘বাউল পরিবারে জন্ম হয় এক মেয়ের, সে ফোক গান করে। এক সময় তাকে উৎসাহ দেওয়া হয় গ্রাম থেকে বের হয়ে এসে বড় পরিসরে গান করার। কিন্তু শহরে এসে মেয়েটি জৌলুস, যশ ও জনপ্রিয়তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। এসব করতে গিয়ে তার ভেতরের মাটির গানের সত্তাটা সে হারিয়ে ফেলে। জাগতিক ও আধ্যাত্মিক জার্নির একটা সম্পর্ক দেখানো হয়েছে সিনেমায়।’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '20 July, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('165283') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142