
বিনোদন প্রতিবেদক : 2025-11-08
সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে ‘আমেরিকান গোল্ডেন পিকচার ইন্টারন্যাশনাল ফিল্ম ফ্যাস্টিভ্যাল’। এবারের ফেস্টিভ্যাল-এ বাংলাদেশের গুনী নির্মাতা রবিউল সিকদার নির্মিত ফিচার ফিল্ম ‘দোয়া’ প্রদর্শিত হয়েছে। ‘দোয়া’ প্রদর্শন শেষে ‘দোয়া’র গল্প, নির্মাণ ও শিল্পীদের অভিনয় উপস্থিত দর্শকের মধ্যে বেশ প্রশংসা কুঁড়ায়। রবিউল সিকদার বলেন,‘ বেশ কিছুদিন এই ফিল্ম ফেস্টিভ্যালে আমার এই ফিচার ফিল্মটি জমা দিয়েছিলাম। কোনো স্বীকৃতির আশায় নয়, শুধু চেয়েছি যে ফিল্মটা দর্শক দেখুক। কারণ এমন একটি আান্তর্জাতিক উৎসবে আমার নির্মিত ফিচার ফিল্ম প্রদর্শিত হবে এটাইতো আসলে অনেক বড় বিষয়। জুরি বোর্ড আমার ফিল্মটি প্রদর্শনের জন্য নির্বাচন করেছে এবং সবাই মিলে ফিল্মটি দেখেছেন, শুধু তাই নয় গল্প, নির্মাণ এবং শিল্পীদের অভিনয়েরও প্রশংসা করেছেন যারা দেখেছেন। পুরস্কার না পেলেও তাতেই আমি নির্মাতা হিসেবে ভীষণ ভীষণ সন্তুষ্ট।’ এই ফিচার ফিল্মের অন্যতম প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি। মাহি বলেন,‘ আমেরিকান গোল্ডেন পিকচার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-
একটি আন্তর্জাতিক প্লাটফরম। আর এই প্লাটফরমে নিজের অভিনীত ফিচার ফিল্ম প্রদর্শিত হয়েছে এবং প্রশংসিত হয়েছে এটা সত্যিই অনেক ভালোলাগার বিষয়। আমি নির্মাতাকে অভিনন্দন জানাই এবং সেইসাথে তিনি যেন আগামীতে আরো ভালো ভালো কাজ করতে পারেন সেই শুভ কামনাও রইলো।’ ফিচার ফিল্মের আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শিল্পী সরকার অপু। অপু বলেন,‘ রবিউল সিকদার নিঃসন্দেহে একজন গুনী নির্মাতা। নির্মাতা হিসেবে তার যাত্রার শুরুর সময়কাল থেকে আজ অবধি আমি অনেক নাটকে, তথ্যচিত্রে এবং ফিচার ফিল্মে অভিনয় করেছি। নির্মাতা হিসেবে বিশ্বব্যাপী তার নাম এভাবেই আগামীতে ছড়িয়ে যাবে তারই কাজের মাধ্যমে এটা আমার বিশ্বাস।’