
বিনোদন প্রতিবেদক : 2025-11-08
‘গান চিরদিন’ বাংলাদেশ টেলিভিশনের একটি সঙ্গীতানুষ্ঠান। এবারের আয়োজনে বাংলাদেশের সঙ্গীতশিল্পী রাজীব নায়ক রাজ রাজ্জাক ও সালমান শাহ অভিনীত সিনেমার গান গেয়েছেন। রাজ্জাক পরিচালিত ‘বাবা কেন চাকর’ সিনেমায় মোহাম্মদ রফিক উজ্জামানের লেখা ও আলাউদ্দিন আলীর সুর করা ‘আমার মতো এতো সুখী নয়তো কারো জীবন’ গানটি গেয়েছিলেন খালিদ হাসান মিলু। গানটি এখনো দর্শকের কাছে ভীষণ জনপ্রিয়। অন্যদিকে তমিজ উদ্দিন রিজভী পরিচালিত ‘আশা ভালোবাসা’ সিনেমায় গাজী মাজহারুল আনোয়ারের লেখা ও আবু তাহের সুরে অ্যা-্রু কিশোর গেয়েছিলেন ‘গান আমি গেয়ে যাবো এই আসরে, তোমাদের মন আমি নেবোই কেড়ে’। এই দুটি গান ‘গান চিরদিন’-এর নতুন পর্বে রাজীব গেয়েছেন। শিগগিরই রাজীবের অংশ নেয়া পর্বটি প্রচার হবে বলে জানান রাজীব। রাজীব বলেন,‘ দুটি বিশেষণ কথা বলতে চাই, এক হলো আমাদের বাংলাদেশের সিনেমার নায়কদের মধ্যে সেরা ছিলেন অর্থাৎ নায়ক রাজ ছিলেন শ্রদ্ধেয় রাজ্জাক স্যার। পরবর্তীতে বিশেষত নব্বই দশকে এসে কেয়ামত থেকে কেয়ামত সিনেমাতে অভিনয়ের মধ্যদিয়ে বাংলাদেশের সিনেমায় নতুন এক দিগন্তের সূচনা করেন আমাদের সবারই প্রিয় নায়ক সালমান শাহ। মাত্র তিন বছরে তিনি আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছিলেন। এই দুই নায়কের প্রতি আমার পরম ভালোবাসা রয়েছে। তাই তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের প্রয়াত বরেণ্য দুই গুনী সঙ্গীতশিল্পী শ্রদ্ধেয় অ্যা-্রু কিশোর দাদা ও শ্রদ্ধেয় মিলু ভাইয়ের গাওয়া দুটি গান আমি গান চিরদিন-এ গাইবার চেষ্টা করেছি। কেমন গেয়েছি সেটা আসলে দর্শক শ্রোতা ভালো বলতে পারবেন।’ রাজীবের কন্ঠে সর্বশেষ মৌলিক গান ছিলো ‘কেমনে যে সামলাও’। গানটি লিখেছেন ‘ঘুড়ি তুমি কার আকাশে উড়ো’খ্যাত সঙ্গীতশিল্পী লুৎফর হাসান ও সুর সঙ্গীত করেছেন আকাশ মাহমুদ।
এদিকে শিগগিরই নতুন আরেকটি গান আসবে, যে গানটি লিখেছেন রাজীবেরই একজন মেয়ে ভক্ত। আগামী ২৩ নভেম্বর রাত দশটায় রাজীবের অংশ নেয়া পর্ব প্রচার হবে।