Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

ঢাকা ও করাচির উৎসবে ‘নয়া মানুষ’

image

বিনোদন প্রতিবেদক : 2025-11-11

বাংলাদেশের ‘২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এবং পাকিস্তানের ‘ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভ্যাল’-এই দুটি উৎসবে অংশগ্রহণ করার আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে সোহেল রানা বয়াতির ‘নয়া মানুষ’। আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালুচরে’ উপন্যাস অবলম্বনে মাসুম রেজার সংলাপ ও চিত্রনাট্যে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। অভিনয় করেছেন মৌসুমী হামিদ, আশিস খন্দকার, ঝুনা চৌধুরী, রওনক হাসান, শিখা কর্মকার, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, মাহিন রহমান, নাজমুল হোসেন, স্মরণ সাহা, সানজানা মেহরান ও শিশুশিল্পী ঊষশী। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বাংলাদেশের একটি মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব, স্থানীয় চলচ্চিত্র নির্মাতাদের মূলধারার বিশ্ব চলচ্চিত্রে পরিচয় করিয়ে দিতে এবং বাংলাদেশের সুস্থ চলচ্চিত্র সংস্কৃতির প্রচারে রেইনবো ফিল্ম সোসাইটি উৎসবটির আয়োজন করে। উৎসবটির ২৪তম আসর অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১০ থেকে ১৮ জানুয়ারি, যেখানে বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র অংশগ্রহণ করবে। এই উৎসবের বাংলাদেশ প্যানারোমা বিভাগে প্রতিযোগিতা করবে ‘নয়া মানুষ’। অন্যদিকে আর্টস কাউন্সিল অব পাকিস্তান (এসিপি) করাচি, সিন্ধ সরকারের সহযোগিতায় ৩১ অক্টোবর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভ্যাল। ৩৮ দিনব্যাপী এই উৎসবে বিশ্বের নানা প্রান্তের শিল্প, সংগীত, নাটক ও নৃত্যের সমন্বয়ে এক অনন্য সাংস্কৃতিক উদযাপন অনুষ্ঠিত হবে। শতাধিক দেশের শিল্পীরা এই উৎসবে অংশগ্রহণ করবে। উৎসবের অংশ হিসেবে প্রতি সপ্তাহে দুই ঘণ্টার একটি চলচ্চিত্র প্রদর্শনী পর্ব থাকবে। এর মধ্যে ২৭ নভেম্বর ২০২৫ স্থানীয় সময় বিকেল ৪টায় প্রদর্শিত হবে ‘নয়া মানুষ’।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '10 July, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('165639') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142