Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

পাকিস্তানি সিরিয়াল থেকে নাটক ‘এটা আমাদেরই গল্প’

image

বিনোদন প্রতিবেদক : 2025-11-12

পরিবারের সুখ-দুঃখ, আবেগ-অনুভূতি টানাপড়েন নিয়ে নির্মিত নতুন সিরিয়াল ‘এটা আমাদেরই গল্প’ প্রচারে এসেছে। চ্যানেল আই ও সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মাত্র দুই পর্ব প্রচার হয় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন এই সিরিয়াল। পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি করেছে এটি। দর্শক নতুন পর্ব দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন, এমন মন্তব্য জানাচ্ছেন ইউটিউবের কমেন্ট বক্সে। কেউ কেউ লিখছেন, রোজ একটি করে পর্ব দেয়া হোক, আবার কেউ লিখছেন, অসাধারণ ফ্যামিলি গল্পের নাটক। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নির্মিত সর্বশেষ দর্শক সিরিয়াল ‘ফ্যামিলি ক্রাইসিস’। এবার তিনি পরিবার নিয়ে অন্য গল্পে বানালেন ‘এটা আমাদেরই গল্প’। সিরিয়ালটি প্রতি মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে নয়টায় চ্যানেল আই এবং বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে। তবে নির্মাতা জানালেন, এদেশে ‘প্রোপ্রার ওয়েতে’ সিরিয়াল নির্মাণের মূল প্রতিবন্ধকতা হচ্ছে বাজেট সংকট। তার ভাষ্য, ‘চ্যানেলগুলো যে বাজেট দেয় সেটা প্রয়োজনের তুলনায় সীমিত।’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ। সিরিজটির জন্য নতুন তিনটি গান তৈরি হয়েছে। এরমধ্যে টাইটেল গান সুর করেছেন ও গেয়েছেন আরফিন রুমি। তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন গায়িকা দোলা রহমান।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '23 April, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('165786') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142