
বিনোদন প্রতিবেদক : 2025-11-15
প্রয়াত অভিনেতা বুলবুল আহমেদ অভিনীত ‘জন্ম থেকে জ্বলছি’ সিনেমার ‘দুঃখ ভালোবেসে’ গানটি গাইলেন তাঁর মেয়ে ও সংগীতশিল্পী তাহ্?সিন ফারজানা। তিনি তিলোত্তমা নামে পরিচিত। বুলবুল আহমেদ স্মরণে ‘মহানায়কের গান’-এর দ্বিতীয় মৌসুম নিয়ে এসেছে সিলন টি। গত বৃহস্পতিবার মৌসুমের তৃতীয় গান ‘দুঃখ ভালোবেসে’ প্রকাশ করা হয়। তিলোত্তমা জানান, গানটি তাঁর বাবার (বুলবুল আহমেদ) অনেক পছন্দের ছিল। বাবার স্মৃতির স্মরণে গানটি গেয়েছেন তিনি। আশির দশকের মুক্তিপ্রাপ্ত জন্ম থেকে জ্বলছি পরিচালনা করেছেন আমজাদ হোসেন, ‘দুঃখ ভালোবেসে’ গানটি লিখেছেনও তিনি। আলাউদ্দিন আলীর সুরে গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমীন। ‘মহানায়কের গান’-এর দ্বিতীয় মৌসুম বুলবুল আহমেদ অভিনীত সিনেমার ছয়টি গান থাকবে। এর আগে দুই গান ‘দুটি মন’ ও ‘জনম জনম ধরে প্রেম পিয়াসী’ প্রকাশিত হয়।