Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

‘আমি পাথরে ফুল ফোটাব’ গাইলেন ইমরান-ন্যান্সি

image

বিনোদন প্রতিবেদক : 2025-11-21

কয়েক মাস আগে প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম মিউজিক নতুন আয়োজনে তৈরি করেছিল ‘প্রেমের জ্বালা’ সিনেমার ‘আসসালামালাইকুম বিয়াইন সাব’ গানটি। গত সেপ্টেম্বরে মুক্তি পাওয়া গানটিতে কণ্ঠ দিয়েছিলেন সৈয়দ অমি ও দিলশাদ নাহার কনা। এবার অনুপম মিউজিক নতুন করে নিয়ে আসছে ‘আমি পাথরে ফুল ফোটাব’ গানের দ্বিতীয় ভার্সন। ‘শেষ ঠিকানা’ সিনেমায় ব্যবহৃত হয়েছিল ‘আমি পাথরে ফুল ফোটাব’। গেয়েছিলেন এন্ড্রু কিশোর। মিল্টন খন্দকারের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন আলম খানের। নতুন গানটিতে ব্রিজ লাইন হিসেবে ব্যবহার করা হয়েছে ‘আমি পাথরে ফুল ফোটাব’ গানের প্রথম দুই লাইন। তাই গানের শিরোনামও দেওয়া হয়েছে ‘আমি পাথরে ফুল ফোটাব ২.০’।

‘শেষ ঠিকানা’ সিনেমায় এন্ড্রু কিশোর একা গাইলেও নতুন আয়োজনে গানটি গেয়েছেন নাজমুন মুনিরা ন্যান্সি ও ইমরান মাহমুদুল। গান লিখেছেন আহমেদ রিজভী। সংগীত করেছেন ইমরান। ইতিমধ্যে ইমরানের স্টুডিওতে সম্পন্ন হয়েছে রেকর্ডিং। ইমরান মাহমুদুল বলেন, ‘‘আমি পাথরে ফুল ফোটাব’ একটি জনপ্রিয় গান। সেই গানের হুক লাইনটি ব্যবহার করে নতুন করে লেখা হয়েছে। এই গান দিয়ে অনেক দিন পর ন্যান্সি আপুর সঙ্গে গাইলাম। শেষ আমরা দুজনে গেয়েছিলাম ‘লিপস্টিক’ সিনেমার ‘নিন্দুকে’ গানটি। আশা করছি নতুন গানটিও সবার ভালো লাগবে।’ নতুন বছর উপলক্ষে অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে আমি পাথরে ফুল ফোটাব ২.০।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '22 July, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('166807') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142