Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

অলংকারের ‘প্রকৃতি কন্যা’

image

বিনোদন প্রতিবেদক : 2025-11-22

কিছুদিন আগেই ইউটিউবে প্রকাশিত হয় এই প্রজন্মের অভিনেত্রী অলংকার চৌধুরী অভিনীত নাটক ‘প্রকৃতি কন্যা’। নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এই নাটকের গল্প অলংকার চৌধুরীর। নাটকটি নির্মাণ করেছে ‘ক্ল্যাসিক এন্টারটেইম্যান্ট প্রোডাকশন টিম’। নাটকটির মূল গল্পই অলংকার চৌধুরীকে নিয়ে। নাটকটিতে অলংকারের বিপরীতে অভিনয় করেছেন শাহেদ শাহরিয়ার। অলংকার চৌধুরী বলেন,‘ কিছুদিন আগে কালবেলা নাটকে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করে আমি বেশ সাড়া পেয়েছিলাম। আর প্রকৃতি কন্যা-নাটকে অভিনয়ের জন্যও এখন সাড়া পাচ্ছি। এই নাটকটির গল্প যেহেতু আমার, আমার ভাবনা থেকেই প্রকৃতি কন্যা চরিত্রটি আসা, তাই নাটকে প্রকৃতি কন্যা চরিত্রে আমি মন দিয়ে অভিনয় করতে পেরেছি আমার নিজের মতো করে। টিমকে আমি যেভাবে বুঝিয়ে দিয়েছি , টিম ঠিকঠাক মতো কাজ করেছে। নাটকটি প্রচারের পর থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। এমন আরো অনেক ভিন্ন ধরনের গল্প আমার মাথায় বা ভাবনায় আছে। যেহেতু কাজ নিয়েই সারাক্ষণ বেশি ভাবতে হয়, তাইগ ল্প নিয়ে সিরিয়াসলি ভাবার সময়টা তেমন পাইনা। এরমধ্যেও প্রকৃতি কন্যা’র জন্য সাড়া মিলছে ভালো।’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '16 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('166904') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142