Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

‘নাবিলা সিক্স’ চরিত্র দিয়ে আলোচনায় শিরতাজ

image

বিনোদন প্রতিবেদক : 2025-11-22

‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে প্রচার চলতি ধারাবাহিক নাটক কে এম সোহাগ রানা পরিচালিত ‘দেনা পাওনা’। মাত্র কয়েক পর্ব প্রচারের লক্ষ্যে এই নাটক নির্মিত হয়েছিলো। কিন্তু কয়েকটি পর্ব প্রচারের পরপরই দর্শকের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে বলে জানান পরিচালক, পরে এই ধারাবাহিকটির আরো বহু পর্ব নির্মাণ করেন নির্মাতা। এরইমধ্যে নাটকটির ৯২পর্ব প্রচারিত হয়েছে। নাটকটিতে শুরু থেকেই অভিনয় করছিলেন শহীদুজ্জামান সেলিম, শিল্পী সরকার অপু, মনিরা মিঠু, মুসাফির সৈয়দ বাচ্চু, সুষমা সরকার, অ্যালেন শুভ্র, অনিক, তাবাছছুম ছোঁয়া’সহ আরো অনেকে। তবে এই ধারাবাহিক নাটকে অভিনয়ে যুক্ত হয়েই আলোচনায় এসেছেন শিরতাজ জেবিন। ৭০ পর্বের আগে থেকেই ‘নাবিলা সিক্স’ চরিত্রটিকে নাটকে নানানভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে। পরবর্তীতে ৭২’তম পর্বে শিরতাজকে ‘নাবিলা সিক্স’ চরিত্রে দর্শক দেখতে পায়। তিনি জানান এই চরিত্রে অভিনয়ের জন্য বেশ সাড়া পাচ্ছেন। শিরতাজ বলেন,‘‘ ‘দেনা পাওনা’ নাটকটি আমার অভিনীত এই সময়ের অন্যতম দর্শকপ্রিয় নাটক। এই নাটকে নাবিলা সিক্স চরিত্রে অভিনয় করে আমি সত্যিই অভূতপূর্ব সাড়া পাচ্ছি। অনেক মন দিয়ে চরিত্রটিতে অভিনয় করার চেষ্টা করছি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এই নাটকের নির্মাতা কে এম সোহাগ রানা ভাইকে।”


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '10 July, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('166915') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142