
বিনোদন প্রতিবেদক : 2025-11-25
আরিফিন শুভ ও জান্নাতুল ঐশী অভিনীত ‘নূর’ ছবিটি মুক্তির অনুমতি পেতে ২০২২ সালের জুলাইয়ে তৎকালীন সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। মাসের শেষে জানা যায়, ত্রুটির কারণে ছবিটির ছাড়পত্র দেননি বোর্ড সদস্যরা। এরপর সংশোধন করে আবার ছাড়পত্রের জন্য জমা পড়ে। বোর্ড সদস্যরা বছরের শেষে সেন্সর ছাড়পত্র দিয়ে দেন। ছাড়পত্র প্রাপ্তির পর প্রায় তিন বছর পার হতে চলল। সোমবার সন্ধ্যায় জানা গেল ‘নূর’ ছবিটি অবশেষে মুক্তি পেতে যাচ্ছে। তবে প্রেক্ষাগৃহের জন্য তৈরি
ছবিটি এখন মুক্তি পাবে ওটিটিতে। সেভাবেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। দু–এক দিনের মধ্যে আসতে পারে ট্রেলার। ‘নূর’ ছবিটির পরিচালক রায়হান রাফি। ২৮ নভেম্বর অথবা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে বায়োস্কোপ অ্যাপে মুক্তি পাবে আরিফিন শুভ ও ঐশী অভিনীত এই ছবি। ওটিটিতে ছবিটির মুক্তির প্রসঙ্গে রায়হান রাফি বলেন, ‘অনেক দিন আগের ছবি। দেখার পর মনে হয়েছে, এটা ওটিটিতে মুক্তি পেলে ভালো হয়। ওটিটি দর্শকের জন্য একটা ভালো অভিজ্ঞতা হবে।’