Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

সুবিধা বঞ্চিত শিশুদের জন্যই কাজ করতে চান স্বপ্নীল সজীব

image

বিনোদন প্রতিবেদক : 2025-11-26

‘স্বপ্নীল ফাউণ্ডেশন’ নামের একটি ফাউণ্ডেশনের যাত্রা শুরু হয়েছিলো বেশ কয়েকবছর আগে। বাংলাদেশের এই প্রজন্মের সঙ্গীতশিল্পী স্বপ্নীল সজীব এই ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা। ‘স্বপ্নীল ফাউণ্ডেশন’ প্রতিষ্ঠার পর থেকেই দেশের নানান প্রান্তে সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের জন্য এই ফাউণ্ডেশনের পক্ষ থেকেই সর্বদা সহায়তা করে আসছে। টানা বেশকিছুদিন যুক্তরাষ্ট্রে থেকে কিছুদিন আগেই দেশে ফিরেছেন স্বপ্নীল সজীব। দেশে ফিরে তিনি একটুও বিশ্রামের সময় পাননি। যেহেতু বছরের শেষ সময় বহমান। নতুন নতুন গান নিয়েও রয়েছে তার বেশ

পরিকল্পনা। কয়েকটি মৌলিক গানের কাজে হাত দিয়েছেন তিনি। এই শীতকে ঘিরে মিউজিক ভিডিও নির্মাণেরও পরিকল্পনা চলছে বলে জানান তিনি। স্বপ্নীল সজীব বলেন, ‘ দু’দিন আগেই আমার জন্মদিন অতিবাহিত হলো। আমাকে এতো এতো মানুষ ভালোবাসে, স্নেহ করেন, সম্মান করেন-এটা আসলে নতুন করে জানা হলো। এখন প্রায়ই মনে হয় এই জনম ধন্য আমার জন্মে বাংলাদেশে। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় কথা বলি-তাই যেন আমার গর্বের বিষয়। শিল্পী হিসেবে গানে গানে মুগ্ধ করার চেষ্টা করে যাবো আজীবন। আর দায়িত্ব হিসেবে সুবিধা বঞ্চিত অসহায় শিশুদের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করে যাবো ইনশাআল্লাহ।’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '15 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('167331') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142