Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

মিথিলার ‘থার্সডে নাইট’

image

বিনোদন প্রতিবেদক : 2025-11-27

সম্প্রতি মুক্তি পায় চরকি ফ্ল্যাশ ফিকশন ‘থার্সডে নাইট’। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পায় এটি। ‘থার্সডে নাইট’ মূলত বন্ধুদের নিয়ে ইনভেস্টিগেশন থ্রিলার ঘরানার গল্প এবং সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত। পরিচালক জাহিদ প্রীতম নির্মাণ করেছেন কনটেন্টটি। ফ্ল্যাশ ফিকশনটিতে বন্ধুদের চরিত্রে অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা, সৌম্য জ্যোতি, ফররুখ আহমেদ রেহান, তাওহীদুল তামিলসহ অনেকে। আর পুলিশের চরিত্রে আছেন সামিরা খান মাহি। ফ্ল্যাশ ফিকশনটির গল্প, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন জাহিদ প্রীতম। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নকশী তাবাসসুম, পারভেজ সুমন, মেহেদী হাসান মেধা, সাদিদ আদনান ওয়াহিদ, রেহনুমা আলম ঐশী। জাহিদ প্রীতম জানান, ‘থার্সডে নাইট’ এর গল্পটি এদেশে ঘটে যাওয়া একটি অপরাধমূলক ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে লেখেন তিনি। নির্মাতার দাবি ফ্ল্যাশ ফিকশনটিতে তিনি একটি ঘটনাকে কয়েকজনের দৃষ্টিতে দেখানোর চেষ্টা করেছেন, যেটাকে তিনি বলছেন ‘রশোমন ইফেক্ট’। জাহিদ প্রীতম বলেন, ‘গল্পটি কয়েকজনের দৃষ্টিতে বলার চেষ্টা আছে ঠিকই, কিন্তু এর ফলাফল দর্শকদের কাছেই। এখানে দর্শকরাই মূল বিচারক।’ এরিমধ্যে ২৪ নভেম্বর প্রকাশ পেয়েছে ফ্ল্যাশ ফিকশন ‘থার্সডে নাইট’ এর ট্রেলার। যেখানে ধারণা পাওয়া গেছে ‘থার্সডে নাইট’-এর পার্টি, নির্দিষ্ট একটা সময়ের স্মৃতি মনে না পড়ার মতো ঘটনা এবং সেই ভুলে যাওয়া সময়টাই পুলিশের তদন্ত করে বের করার প্রয়াস। মিথিলার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়ে বন্ধু - পুলিশ এবং একজন ড্রাইভারের নানা ঘটনায় এগিয়ে গেছে কাহিনি।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '21 July, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('167437') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142