
বিনোদন প্রতিবেদক : 2025-11-27
সৃজনশীল একটি অ্যানিমেশননির্ভর কাজের নেপথ্যের রয়েছে বেশ কয়েকটি ধাপ। আর এ ধরনের মুভি কিংবা কনটেন্ট নির্মাণের সেই সৃজনশীলতার অধ্যায়গুলো এবার উঠে এসেছে সাধারণ দর্শকের সামনে। গত জুন থেকে আগস্ট মাস পর্যন্ত ৩ মাস সেশনের অ্যানিমেশন শর্ট ফিল্ম ডেভেলপমেন্ট নামের একটি ওয়ার্কশপের আয়োজন করে ফরাসি সাংস্কৃতিক কেন্দ্র ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা। এটি পরিচালনা করেন অ্যানিমেশন চলচ্চিত্র নির্মাতা
আফরোজা সারা। সেই ওয়ার্কশপে নির্মিত প্রকল্পসমূহ নিয়ে ফরাসি আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে চলছে বিশেষ প্রদর্শনী। উদীয়মান বাইশ অ্যানিমেটরের সেই শিল্পিত উপস্থাপনটির শিরোনাম ‘২২’। অ্যানিমেশন প্রোডাকশন সাধারণত চারটি ধাপে সম্পন্ন হয়- ডেভেলপমেন্ট, প্রি-প্রোডাকশন, প্রোডাকশন এবং পোস্ট প্রোডাকশন। পাঁচ দিনব্যাপী এ প্রদর্শনীর শেষ দিন আগামী ২৯ নভেম্বর। বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।